ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন
নতুন পে-স্কেলে কোন গ্রেডে বেতন কত বাড়ল
উচ্চমূল্যে বিদ্যুৎ ক্রয়ের অজুহাতে ইউনূসের বন্ধ করা তেলভিত্তিক কেন্দ্রগুলোতেই লোডশেডিংয়ের সমাধান খুঁজছে সরকার
রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩
ভূমি অফিসে ঘুস ছাড়া ফাইল নড়ে না, সংসদে এমপির দাবি
একটির খরচে ৫টি মেট্রোরেল- স্বপ্নই রয়ে গেল: দুই রুটের ব্যয় আওয়ামী আমলের দ্বিগুণেরও বেশি
উচ্চমূল্যে বিদ্যুৎ ক্রয়ের অযুহাতে ইউনূসের বন্ধ রাখা তেল বিদ্যুতকেন্দ্র গুলোতেই লোডশেডিং এর সমাধান খুঁজছে সরকার
পে-স্কেল: পেনশনভোগীদের জন্যও রয়েছে বড় সুখবর
সরকারি চাকরি থেকে অবসর নেওয়া কম পেনশনভোগীদের জন্য বড় সুখবর দিয়েছে সরকার। নতুন জাতীয় বেতনস্কেল-২০২৬-এর সঙ্গে স্ল্যাবভিত্তিক নিট পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফলে মাসে ৯ হাজার টাকা বা এর কম নিট পেনশন পাওয়া অবসরভোগীদের পেনশন দ্বিগুণ হবে।
সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেল অনুমোদনের পাশাপাশি পেনশন বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন বেতনস্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে এবং পেনশন বৃদ্ধিও ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ৯ হাজার ১ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনে ৭৫ শতাংশ, ২০ হাজার ১ থেকে ৩০ হাজার টাকায় ৬৫ শতাংশ এবং ৩০ হাজার ১
থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পেনশনে ৬০ শতাংশ বাড়বে। ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন বাড়বে ৫৫ শতাংশ। সরকার বলছে, দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং বর্তমানে তুলনামূলক কম পেনশন পাওয়া ব্যক্তিরাই এ সিদ্ধান্তে বেশি সুবিধা পাবেন। অবসরজীবনে তাদের আর্থিক নিরাপত্তা ও জীবনযাত্রার মান বিবেচনায় নিয়ে স্ল্যাবভিত্তিক এ পেনশন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী সামরিক ও অসামরিক—সব ক্ষেত্রে ‘ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন’ (ওআরওপি) পদ্ধতি চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। বিপুল আর্থিক সংশ্লেষ এবং ২০১৯ সালের আগে অবসরে যাওয়া অসামরিক কর্মচারীদের পূর্ণাঙ্গ তথ্য না থাকায় এখনই তা বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। পর্যায়ক্রমে ২০৩০ সালের মধ্যে ওআরওপি
বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুযায়ী সরকারি কর্মচারীদের বিদ্যমান ২০টি গ্রেড বহাল থাকবে। এতে ২০তম গ্রেডের সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন বেতনস্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে।