চার গোল করে বড় জয় এনে দিলেন মেসি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৬

চার গোল করে বড় জয় এনে দিলেন মেসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৬ |
মেজর লিগ সকার (এমএলএস)–এ দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন লিওনেল মেসি। রোববার ঘরের মাঠে সংগ্রামরত মন্ট্রিলকে ৭-১ গোলে বিধ্বস্ত করে নিজেদের টানা পাঁচ ম্যাচের জয়হীন যাত্রার অবসান ঘটিয়েছে ইন্টার মায়ামি। বিশ্বকাপ বিরতির পর খেলা পুনরায় শুরু হওয়ার পর থেকে বেশ কঠিন সময় পার করছিল মায়ামি। ফ্লোরিডার এই ম্যাচের আগে নিজেদের শেষ পাঁচ ম্যাচের চারটিতেই পরাজয়ের স্বাদ পেয়েছিল তারা। তবে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার তলানির দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ম্যান্ট্রিলের সঙ্গে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে আবার জয়ের ধারায় ফিরেছে বর্তমান এমএলএস কাপ চ্যাম্পিয়নরা। নু স্টেডিয়ামে ম্যাচের ২০তম মিনিটে হেডের মাধ্যমে গোলের খাতা খোলেন ব্রাজিলীয় তারকা কাজেমিরো। বিশ্বকাপের পর মায়ামিতে যোগ দেওয়ার পর চ্যাম্পিয়নদের হয়ে

এটিই তার প্রথম গোল। অবশ্য ৩৭তম মিনিটে সমতায় ফেরে মন্ট্রিল। ডি-বক্সের দূর থেকে নেওয়া নিচু শটে গোলটি করে দলকে সমতায় ফেরান জার্মান মিডফিল্ডার ফ্যাবিয়ান হারবার্স। তবে মায়ামিকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৪০তম মিনিটে মেসির করা বাঁকানো ফ্রি-কিক মন্ট্রিলের গোলরক্ষক থমাস গিলিয়ারকে বিভ্রান্ত করে জালে আশ্রয় নিলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। প্রথমার্ধের পর৩৯ বছর বয়সী আর্জেন্টাইন সুপারস্টার মেসির নৈপুণ্যে ব্যবধান আরও বাড়ায় মায়ামি। মন্ট্রিলের একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে বল জালে পাঠান তিনি। মায়ামির চতুর্থ গোলেও ছিল মেসির বড় অবদান। বার্সেলোনার সাবেক সতীর্থ লুইস সুয়ারেজকে লক্ষ্য করে একটি দারুণ পাস বাড়ান তিনি। সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান ৪-১ করতে ভুল করেননি সুয়ারেজ। ৮৩তম মিনিটে রদ্রিগো দে

পলের পাস নিয়ন্ত্রণে নিয়ে এগিয়ে আসা গোলরক্ষকের ওপর দিয়ে বল জালে পাঠিয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করেন মেসি। স্কোরলাইন দাঁড়ায় ৫-১। ৮৯তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নিচু শটে দলের ষষ্ঠ গোলটি করেন তরুণ বদলি খেলোয়াড় অ্যালেক্স শ। ম্যাচের একবারে শেষ মুহূর্তে মায়ামির সপ্তম এবং নিজের চতুর্থ গোলটি পূর্ণ করেন মেসি। যোগ করা সময়ে ডি-বক্সের বাইরে থেকে ট্রেডমার্ক ফ্রি-কিকে চোখধাঁধানো এক গোল উপহার দেন তিনি। এই জয়ের পর ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে অবস্থান করছে মায়ামি। শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে তারা এখন সাত পয়েন্টে পিছিয়ে রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামালপুরে ৭ দিনে ৫ মরদেহ উদ্ধার, আতঙ্কে জেলাবাসী নেত্রকোনায় ফসলরক্ষা বাঁধের দুই হাজারের বেশি ব্লক লুটের অভিযোগ, লুটপাটে পিছিয়ে নেই কেউই-দেখারও নেই কেউ আওয়ামী লীগের দোসর আখ্যায় ডেইলি স্টারের সাংবাদিককে পেটালেন ছাত্রদলের নেতাকর্মীরা চকরিয়ায় পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট নেপালের ভয়াবহ বন্যা: হিমালয় কেন বারবার এমন দুর্যোগের শিকার হচ্ছে? ২০২৪-এর আগস্ট পরবর্তী বাংলাদেশের মানবিক বিপর্যয়সমূহ ‘জামায়াত-আওয়ামী লীগ একসাথে মাঠে নামছে’, রাশেদের উদ্ভট দাবি নিয়ে নেটিজেনদের হাস্যরস ইউনূসের করা দাসত্বের চুক্তি নিয়ে মুখ খুলছেন শীর্ষ ব্যবসায়ীরা, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভবিষ্যৎ অনিশ্চিত চার গোল করে বড় জয় এনে দিলেন মেসি ১ কোটি কর্মসংস্থানের সরকারি মূলা ও বাস্তবতা: বিশ্বব্যাংক বলছে কর্মহীন হবেন ৬ লাখ মানুষ, বাড়বে দারিদ্র মাদক-চাঁদাবাজির বিরোধিতা করায় প্রবাসীর জমি দখল করলেন গাজীপুর বিএনপির সদস্য সচিব ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার ঘন্টা যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু বিশ্বব্যাংকের প্রতিবেদন: এক বছরে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে ১৪ লাখ মানুষ আবেগঘন বার্তায় শ্রমিকদের কাছে ক্ষমা চেয়ে কারখানা বন্ধ ঘোষণা: ‘টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছি, পারলাম না’ ‘শেখের বেটি আইতাছে’ স্লোগানে মিছিল, আনোয়ারায় ১৩৮ জনের নামে মামলা বিষাদময় গ্রীষ্ম পার করার পর এখন মেসির সামনে কী? থার্ড টার্মিনাল: ৯৯.৯১% কাজ শেষ হলেও ব্যয় বাড়ানো হচ্ছে ৯০২ কোটি টাকা রাজনীতি থেকে ধর্ম- অনলাইনে মত প্রকাশে ভয়: ঝুঁকিতে সাংবাদিকতা-বাকস্বাধীনতা নারায়ণগঞ্জে হারিয়ে যাচ্ছে একের পর কিশোরী, নিখোঁজ অর্ধ শতাধিক ভেনেজুয়েলার তেল-সম্পদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিলেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট, ট্রাম্পের সন্তোষ প্রকাশ