ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়
ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া
উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত
মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার
গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ
‘শেখের বেটি আইতাছে’ স্লোগানে মিছিল, আনোয়ারায় ১৩৮ জনের নামে মামলা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ‘শেখের বেটি আইতাছে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘কোন নেত্রী আছে, সেই নেত্রী—শেখ হাসিনা’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ মানি না, মানবো না’ এবং ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’—এমন স্লোগান দিয়ে মিছিল করার অভিযোগে মামলা হয়েছে।
মামলায় এজাহারনামীয় ৭৮ জন এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
গতকাল ২৮শে আগস্ট. শুক্রবার আনোয়ারা থানায় মোহাম্মদ হাসান (৫১) নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এজাহার সূত্রে জানা যায়, গত ২৭শে আগস্ট সকালে আনোয়ারা উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শোলকাটা এলাকায় বাঁশখালী-চট্টগ্রাম সড়কের ওপর ছাত্রলীগ, যুবলীগ,
আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। এজাহারে বলা হয়েছে, মিছিলে ‘শেখের বেটি আইতাছে’ লেখা ব্যানার প্রদর্শন করা হয়। এ সময় মিছিলকারীরা “জনমনে আতঙ্ক” সৃষ্টি করে যানবাহন চলাচলে “বাধা দেন” বলে দাবি বাদীর। মিছিলের নেতৃত্ব দেওয়ার অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. মিজানুর রহমানকে মামলার প্রধান আসামি করা হয়েছে। বাদী এজাহারে আরও দাবি করেন, মিছিলের খবর পেয়ে তিনি ও তার সহযোগীরা ঘটনাস্থলে গেলে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা সেখান থেকে সরে যান। পরে অভিযুক্তদের পরিচয় শনাক্ত করে থানায় মামলা দায়ের করা হয়। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবারের মিছিলের ঘটনায়
মামলা হয়েছে। এ মামলায় আব্দুর রহিম ও সাইমন নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।