জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণের ৫০ বছর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ August, ২০২৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণের ৫০ বছর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ August, ২০২৬ |
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস। ১৯৭৬ সালের ২৭ আগস্ট (১২ ভাদ্র ১৩৮৩) তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) ৭৭ বছর বয়সে চিরতরে নীরব হয়ে যান বাংলা সাহিত্যের এই মহান সৃষ্টিশীল পুরুষ। আজ তাঁর মহাপ্রয়াণের অর্ধশতক পূর্ণ হলো। ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন নজরুল। ভাইবোনদের অকালমৃত্যুর তীব্র অভাবের সংসারে জন্ম নেওয়া এই শিশুর ডাকনাম ছিল ‘দুখু মিয়া’। মাত্র ১০ বছর বয়সে পিতৃহীন হয়ে তিনি গ্রামের মক্তবে মুয়াজ্জিন ও শিক্ষকের দায়িত্ব নেন। পেটের দায়ে আসানসোলের রুটির দোকানে মাসে মাত্র ১ টাকা ১২ আনা বেতনে কাজ করা সেই ছেলেই পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধে

‘৪৯ নম্বর বাঙালি পল্টন’-এ হাবিলদার হিসেবে যোগ দেন। ব্রিটিশ বিরোধী সাহিত্য সৃষ্টির অপরাধে কারারুদ্ধ হয়ে তিনি বন্দিদের ওপর নির্যাতনের প্রতিবাদে টানা ৩৯ দিন অনশন করেন। সেই সংকটে দূর থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বার্তা পাঠিয়েছিলেন, “Our literature is claiming you.” কবি একাধারে যেমন অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন ‘বিদ্রোহী’ হয়ে, অন্যদিকে তাঁর হৃদয়ে বিরাজ করছিল গভীর মরমী সুফি চেতনা। শৈশবের মক্তব ও লেটো দলের অভিজ্ঞতা এবং সুফি সাধকদের সান্নিধ্যে তাঁর লেখা থেকে জন্ম নেয় কালজয়ী সব গজল ও ইসলামী গান। “ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়—আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়” একদিকে যেমন শ্যামাসংগীত ও কীর্তন রচনা করেছেন, অন্যদিকে সৃষ্টি করেছেন হৃদয়স্পর্শী হামদ ও

নাত। জাত-পাত ও ধর্মের দেয়াল ভেঙে সাম্য ও মানবতার জয়গান গাওয়াই ছিল তাঁর জীবনের মূল বার্তা। ১৯৭২ সালের মে মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কূটনৈতিক ও মানবিক উদ্যোগে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সহযোগিতায় কবিকে সপরিবারে ঢাকায় নিয়ে আসা হয়। ২৪ মে তেজগাঁও বিমানবন্দরে লাখো মানুষের উপস্থিতিতে তাঁকে বরণ করে নেওয়া হয়। পরবর্তীতে ধানমণ্ডিতে ‘কবি ভবন’ প্রদান এবং ১৯৭৪ সালে তাঁকে ‘জাতীয় কবি’র মর্যাদায় ভূষিত করা হয়। সাহিত্য জীবনে মাত্র ২৩ বছর সক্রিয় থাকলেও তিনি বাংলা ভাষা ও সংস্কৃতিকে দিয়ে গেছেন এক অসামান্য সম্পদ। তাঁর ইচ্ছানুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশেই কবিকে সমাহিত করা হয়, যা আজ তাঁর অমর স্মৃতির

চিহ্ন হিসেবে বিদ্যমান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব