এমবাপের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয় – ইউ এস বাংলা নিউজ




এমবাপের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ আগস্ট, ২০২৬ |
স্প্যানিশ লা লিগায় কিলিয়ান এমবাপের দুর্দান্ত হ্যাটট্রিকে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ কোচ হিসেবে সান্তিয়াগো বার্নাব্যুতে হোসে মরিনহোর পুনর্বাসনের প্রথম ম্যাচেই এমন বিশাল জয় পেল লস ব্লাঙ্কোসরা। পর্তুগিজ কোচ মরিনহোর অধীনে মাদ্রিদ টানা দ্বিতীয় জয় তুলে নিল। ম্যাচের জয়ে এমবাপের তিন গোলের পাশাপাশি স্কোরবোর্ডে নাম লেখান ভিনিসিয়ুস জুনিয়র। পুরো ম্যাচজুড়ে সোসিয়েদাদের রক্ষণভাগকে তছনছ করে জোড়া অ্যাসিস্ট করেন জুড বেলিংহাম। গত শনিবার এস্পানিওলের বিরুদ্ধে ২-১ গোলের কষ্টার্জিত জয়ে যে একাদশ নামিয়েছিলেন, এ দিনও সেই একই একাদশের ওপর আস্থা রাখেন মরিনহো। দলের তিন তারকাকে এক সঙ্গে খেলা প্রসঙ্গে মরিনহো বলেন, ‘এমবাপে অবিশ্বাস্য এক খেলোয়াড়। রিয়াল মাদ্রিদের হয়ে ইতিহাস গড়তে

সে কতটা ক্ষুধার্ত, তা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। কিলিয়ান তো কিলিয়ানই, তবে এ দিন পুরো দলই অসাধারণ খেলেছে।’ ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠে লড়াই। প্রথমার্ধের ৪০ মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় মাদ্রিদ। ফেদেরিকো ভালভেরদের পাস থেকে বল পেয়ে চমৎকার ফিনিশিংয়ে জাল খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড এমবাপে। তবে বিরতির ঠিক আগেই জব ওচিয়েন ভুল করে বসলে সুযোগ কাজে লাগান লুকা সুচিচ। তার শট আলভারো কারেরাসের গায়ে লেগে জালে ঢুকলে সমতায় ফেরে সফরকারীরা। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় স্বাগতিকরা। বেলিংহামের বুদ্ধিদীপ্ত পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে নেন এমবাপে। এরপর বেলিংহামের একক প্রচেষ্টায় বাড়ানো বল থেকে ব্যবধান ৩-১ করেন ভিনিসিয়ুস জুনিয়র। কিছুক্ষণের মধ্যেই

ভিনিসিয়ুসের চমৎকার পাসে সোসিয়েদাদ গোলরক্ষকের ওপর দিয়ে ভাসিয়ে বল জালে পাঠিয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করেন এমবাপে। ম্যাচের ৮৩ মিনিটে বদলি হিসেবে মাঠ ছাড়ার সময় মরিনহোর সঙ্গে কোলাকুলি করেন ভিনিসিয়ুস। জয় নিয়ে অত্যন্ত সন্তুষ্ট মরিনহো জানান, ‘দল যেভাবে হাসিমুখে জয় নিয়ে মাঠ ছেড়েছে, তাতে আমি অত্যন্ত খুশি। তবে এখন উদযাপনের সময় নেই, কারণ সামনেই মালাগার সঙ্গে আমাদের পরবর্তী ম্যাচ।’ লা লিগার অন্য ম্যাচে বৃহস্পতিবার অ্যাথলেতিক বিলবাওয়ের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। যেখানে নতুন সাইনিং রদ্রির নতুন রূপ দেখার অপেক্ষায় রয়েছে ভক্তরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার আমলের ১৮ টাকার চীনা বিদ্যুতের ইউনিট ২৫ টাকা হলো কার স্বার্থে? যাত্রাবাড়ী থানা থেকে পালাল রিমান্ডে থাকা নারী আসামি, ৫ পুলিশ সাসপেন্ড সরকারি গাছ অবৈধভাবে বিক্রি করায় বিএনপি নেতার বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ ও অবরোধ হত্যা ও ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে ৪ বছর ধরে একক ও দলবদ্ধ ধর্ষণে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা: বিএনপি নেতা গ্রেপ্তার দেশে হামে শিশু মৃত্যু হাজার ছুঁইছুঁই, প্রতিদিনের খুন-ধর্ষণে নেই ভ্রূক্ষেপ, নেপালের বন্যায় শোক ইউনূসের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন বার্তা নেপালের ভয়াবহ বন্যায় শেখ হাসিনার শোক, সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের পরামর্শ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণের ৫০ বছর উচ্চমূল্যে পিটার হাসের কোম্পানির সাথে ইউনূসের চুক্তি সত্ত্বেও এলএনজি সরবরাহে ব্যর্থতা, জ্বালানি সংকটের মূল কারণ পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, পানিতে ডোবার লক্ষণ মেলেনি এমবাপের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয় রংপুরে চার খুন: ‘পুলিশ ভুল সুইচ চাপায় পানিতে সব ধুয়ে যায়, কোনো ষড়যন্ত্র নেই’—ডিবি মাদারীপুরে পরিত্যক্ত ঘরে বিকট শব্দে ফাটল বোমা, এলাকাজুড়ে চরম আতঙ্ক রংপুরে ৪ খুন: কারণ হিসেবে হিন্দু সমাজের জাতপ্রথার দ্বন্দ্বের নয়া দাবি পুলিশের নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৫০০, নিখোঁজ প্রায় ১৫০০ আমিনবাজার বর্জ্য-বিদ্যুৎ প্রকল্প: আওয়ামী লীগ আমলে গৃহীত চীনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ১২৯ বার পেছালো সাগর-রুনি মামলার তারিখ: শেখ হাসিনার সময় সমালোচনা থাকলেও এখন নীরবতা “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই ফুলবাড়ি উন্মুক্ত কয়লা খনিতে কর্মসংস্থানের “অবাস্তব” সংখ্যা: জনগণের চোখে ধুলো দিয়ে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা বরিশালে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন: দিনে-রাতে ১০-১১ ঘণ্টা বিদ্যুৎহীন