‘আমার মা মারা যাচ্ছে, আমি টাকা তুলতে পারছি না’: চট্টগ্রামে বিক্ষুব্ধ ব্যাংকের আমানতকারীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ আগস্ট, ২০২৬

আরও খবর

হিন্দু সেজে মন্দিরে ঢুকে প্রতিমার স্বর্ণালংকার চুরি, ৫ লাখ টাকার গহনাসহ মুসলিম যুবক গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতাদের বিনা বিচারে আটক না রাখতে বিএনপি সরকারের প্রতি আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের

থানায় প্রতিকার না পেয়ে আদালতে: জামায়াত এমপি শাহজাহানের পিএসের বিরুদ্ধে চাঁদাবাজি-সম্পত্তি দখলের মামলা

‘তারেক রহমানই আমাদের নজরুল’: বিদ্রোহী কবির প্রয়াণদিবসে চিফ হুইপ

প্রতিদিনই আসছে এলএনজি কার্গো ক্রয়ের খবর, অথচ ৬ দিন ধরে খালি দুটি এলএনজি টার্মিনালঃ জ্বালানী ক্রয়ে লুটপাটের মহাযজ্ঞ

এবার সুরেশ্বর বাড়ির ওরস বন্ধের দাবি উগ্রবাদী গোষ্ঠী তৌহিদি জনতার

ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি, অস্বীকার করেছে বিডিজবস

‘আমার মা মারা যাচ্ছে, আমি টাকা তুলতে পারছি না’: চট্টগ্রামে বিক্ষুব্ধ ব্যাংকের আমানতকারীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ আগস্ট, ২০২৬ |
‘আমার মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না।’—কথাগুলো বলতে বলতে ফোঁপাতে থাকেন এবং উপস্থিত চেয়ারে বসে পড়েন মো. আলাউদ্দিন। এ সময় কার্যালয়ে উপস্থিত অন্যান্য কর্মকর্তা ও আমানতকারীরা তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। আজ ২৪শে আগষ্ট, সোমবার নগরের হালিশহর এলাকায় অবস্থিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের জোনাল অফিসে এই হাহাকার ও বিক্ষোভের ঘটনা ঘটে। আমানতকারী মো. আলাউদ্দিন ‘সম্মিলিত ইসলামিক ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম’ কমিটির অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জানান, অসুস্থতার কারণে কয়েক দিন আগে মাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসতে হয়েছে। ব্যাংকে নিজের কষ্টার্জিত আমানত জমা থাকা সত্ত্বেও জরুরি চিকিৎসার প্রয়োজনে টাকা তুলতে পারছেন না তিনি, যার ফলে চিকিৎসা সেবা

ব্যাহত হচ্ছে। আলাউদ্দিনের মতো চট্টগ্রামের কেরানীহাট, মহেশখালী, পটিয়া ও আনোয়ারা সহ বিভিন্ন দূর-দূরান্তের এলাকা থেকে প্রায় ১০০ থেকে ১৫০ জন ভুক্তভোগী আমানতকারী আজ এই জোনাল অফিসে জড়ো হন। সম্মিলিত ইসলামিক ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশনের ব্যানারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত নেতারা অভিযোগ করেন, গত ১০ থেকে ১৫ দিন চট্টগ্রামের বিভিন্ন শাখা সরেজমিনে পরিদর্শন করে তাঁরা সাধারণ গ্রাহকদের চরম ভোগান্তির চিত্র দেখেছেন। জরুরি চিকিৎসাসেবা, ব্যবসা ও দৈনন্দিন খরচের জন্য নিজেদের জমানো টাকা তুলতে গিয়ে বিভিন্ন শাখায় ব্যাংক কর্মকর্তাদের চরম অসহযোগিতার মুখোমুখি হতে হচ্ছে গ্রাহকদের। আজকের এই কর্মসূচিতে অ্যাসোসিয়েশনের সভাপতি মু. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহসভাপতি শারমিন আক্তার ও অর্থ সম্পাদক মো. আলাউদ্দিনের নেতৃত্বে

একটি প্রতিনিধিদল জোনাল অফিস কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন। সংগঠনের সহসভাপতি শারমিন আক্তার বলেন, “আমানতকারীরা দীর্ঘদিন ধরে নিজেদের টাকা তুলতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন। জরুরি প্রয়োজন থাকা সত্ত্বেও চাহিদা অনুযায়ী টাকা পাওয়া যাচ্ছে না। আমরা দ্রুত স্বাভাবিক ব্যাংকিং লেনদেন নিশ্চিত করার দাবি জানাচ্ছি।” অ্যাসোসিয়েশনের দাবি অনুযায়ী, দীর্ঘ আলোচনা ও দাবির মুখে উপস্থিত আমানতকারীদের মধ্যে প্রায় ৬৬ জনের তৈরি হওয়া সমস্যার তাৎক্ষণিক সমাধান করেছে জোনাল অফিস কর্তৃপক্ষ। এছাড়া অন্যান্য জরুরি আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তির জন্য ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘আমার মা মারা যাচ্ছে, আমি টাকা তুলতে পারছি না’: চট্টগ্রামে বিক্ষুব্ধ ব্যাংকের আমানতকারীরা হিন্দু সেজে মন্দিরে ঢুকে প্রতিমার স্বর্ণালংকার চুরি, ৫ লাখ টাকার গহনাসহ মুসলিম যুবক গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাদের বিনা বিচারে আটক না রাখতে বিএনপি সরকারের প্রতি আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের থানায় প্রতিকার না পেয়ে আদালতে: জামায়াত এমপি শাহজাহানের পিএসের বিরুদ্ধে চাঁদাবাজি-সম্পত্তি দখলের মামলা ‘তারেক রহমানই আমাদের নজরুল’: বিদ্রোহী কবির প্রয়াণদিবসে চিফ হুইপ প্রতিদিনই আসছে এলএনজি কার্গো ক্রয়ের খবর, অথচ ৬ দিন ধরে খালি দুটি এলএনজি টার্মিনালঃ জ্বালানী ক্রয়ে লুটপাটের মহাযজ্ঞ এবার সুরেশ্বর বাড়ির ওরস বন্ধের দাবি উগ্রবাদী গোষ্ঠী তৌহিদি জনতার ইমরান খানের পাশে গাভাস্কার-কপিল-চ্যাপেলরা ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি, অস্বীকার করেছে বিডিজবস ‘রংপুরে গণপতি পরিবারে ৪ খুনের ঘটনায় পুলিশের স্ক্রিপ্ট ভালো, কিন্তু মানুষ খায়নি’: বিক্ষুব্ধ নাগরিক সমাজ ‘বিএনপির ৬ মাসে ৫১২ গুম’ দাবি জামায়াতের, বিএনপির প্রতিক্রিয়া- ‘জামায়াত নেতারা বিসমিল্লাহ বলে মিথ্যাচার করে’ সন্দ্বীপে জুয়ার বিরোধে জামায়াতপন্থী ব্যবসায়ী গুলিবিদ্ধ: সংগঠনের দাবি চাঁদাবাজির জের ইমাম-মুয়াজ্জিনদের নাম বাদ দিয়ে সরকারি ভাতার তালিকায় জামায়াত-শিবির নেতাদের নাম, ২ নেতাকে অব্যাহতি ৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক তৌহিদি জনতার কাছে সরকারের মুচলেকা: ‘পরের বছর থেকে আর নৌকাবাইচ হবে না, ২৮ আগস্টই শেষবার’ বার্লিনে ১৫ ও ২১ আগস্ট স্মরণে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা: মিলাদ ও শোক সভায় শেখ হাসিনার ভাষণ ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো