বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ আগস্ট, ২০২৬

আরও খবর

অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই

গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ

গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা

রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি

আওয়ামী লীগ আমলের কোনো সক্ষমতাই ধরে রাখতে পারছে না বিএনপি সরকার

চুয়াত্তরের দুর্ভিক্ষ: বন্যা, অধিকার বঞ্চিতকরণ, প্রশাসনিক সীমাবদ্ধতা ও শীতল যুদ্ধের খাদ্য-রাজনীতির গভীরতর বিশ্লেষণ

‘ভবিষ্যতে দাম কমানোর প্রলোভন’ মার্কিন কোম্পানির সাথে সরকারের উচ্চমূল্যে এলএনজি চুক্তি

বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ আগস্ট, ২০২৬ |
সকাল পৌনে নয়টা। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ততক্ষণে সেবা নিতে আসা শত শত রোগীর ভিড় জমে গেছে। কেউ জরুরি এক্স-রের অপেক্ষায়, কেউবা লাইনে দাঁড়িয়েছেন আলট্রাসনোগ্রাফি করাতে। ঠিক তখনই হঠাৎ উধাও বিদ্যুৎ। টানা আড়াই ঘণ্টার বিদ্যুৎবিভ্রাটে পুরোপুরি স্থবির হয়ে পড়ে চমেক হাসপাতালের রেডিওলজি, ইমেজিং বিভাগসহ গুরুত্বপূর্ণ জরুরি পরীক্ষা-নিরীক্ষার কাজ। শনিবার সকালের এই আকস্মিক বিদ্যুৎ সংকটে চমেক প্রাঙ্গণে তৈরি হয় রোগীদের দীর্ঘ লাইন এবং চরম ভোগান্তি। পরবর্তীতে চমেক হাসপাতাল পরিচালকের জরুরি হস্তক্ষেপে বেলা সোয়া ১১টার দিকে বিদ্যুৎ সংযোগ সচল হলে ফের স্বাভাবিক হয় সেবা কার্যক্রম। হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে জানা গেছে, সাধারণ লাইটের জন্য জেনারেটর সচল রাখা হলেও ভারী ও স্পর্শকাতর মেশিনগুলো জেনারেটরের সাহায্যে চালানো

সম্ভব ছিল না। চমেক হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগের প্রধান ডা. কাজী মো. আলম জানান, “বিদ্যুৎ না থাকায় আমাদের বিভাগের ছয়টি এক্স-রে মেশিনের একটিও চালু রাখা সম্ভব হয়নি। পাশাপাশি আলট্রাসনোগ্রাফি মেশিন চালাতে সার্বক্ষণিক এসি বা শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থার প্রয়োজন হয়, যা বিদ্যুৎ ছাড়া অসম্ভব ছিল। ফলে স্বাভাবিকভাবেই রোগীদের চাপ ও অপেক্ষা বহুগুণ বেড়ে যায়।” শুধু এক্স-রে বা আলট্রাসনোগ্রাফিই নয়, বিদ্যুৎ না থাকায় টিকিটিং কাউন্টারসহ কম্পিউটারনির্ভর নিয়মিত প্রশাসনিক ও প্যাথলজিক্যাল কার্যক্রমেও ধীরগতি চলে আসে। দূর-দূরান্ত থেকে আসা মুমূর্ষু রোগীদের অনেকেই জরুরি টেস্ট করাতে না পেরে বিপাকে পড়েন। পরবর্তীতে হাসপাতাল পরিচালক বিষয়টি নিয়ে বিদ্যুৎ বিভাগের উচ্চপর্যায়ে সরাসরি যোগাযোগ করলে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ পুনর্বহাল করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি আওয়ামী লীগ আমলের কোনো সক্ষমতাই ধরে রাখতে পারছে না বিএনপি সরকার চুয়াত্তরের দুর্ভিক্ষ: বন্যা, অধিকার বঞ্চিতকরণ, প্রশাসনিক সীমাবদ্ধতা ও শীতল যুদ্ধের খাদ্য-রাজনীতির গভীরতর বিশ্লেষণ ক্রমাগত ধর্ষণের পর হত্যার হুমকি শিক্ষকের, ১৫ বছর বয়সী মাদ্রাসা ছাত্রের আত্মহত্যার চেষ্টা ‘ভবিষ্যতে দাম কমানোর প্রলোভন’ মার্কিন কোম্পানির সাথে সরকারের উচ্চমূল্যে এলএনজি চুক্তি ইউনূসকে রাষ্ট্রপতি না করায় বিএনপির সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ শেখ হাসিনার ভুয়া মামলায় গ্রেপ্তার করানোয় বিএনপি নেতাকে আওয়ামী কর্মীদের ‘দাঁত ভাঙা জবাব’ ভারতের সাথে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আগের চেয়েও জোরদারে দুটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব রাশিয়া-মিয়ানমার সম্পর্ক: নিরাপত্তা থেকে অর্থনৈতিক জোটের দিকে দীর্ঘ টানাপোড়েনের পর ভারত সফরে তারেক রহমান: তবুও গোপন রাখার চেষ্টায় প্রেস উইং! এবার মাত্র ৬৪ রানেই অলআউট বাংলাদেশ নিখোঁজের দুদিন পর ডোবায় গুম করা আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার ঝিনাইদহে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে একজন নিহত শরিফুলের দুর্দান্ত নৈপুণ্যে ম্যাকাই টেস্টে আশা জিইয়ে রাখল বাংলাদেশ