এবার মাত্র ৬৪ রানেই অলআউট বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ August, ২০২৬

এবার মাত্র ৬৪ রানেই অলআউট বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ August, ২০২৬ |
ডারউইনে ঐতিহাসিক জয়ের পর দ্বিতীয় টেস্টে ভয়াবহ বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ম্যাকাইতে সিরিজের শেষ টেস্টের প্রথম ইনিংসে অজিদের পেস আক্রমণের মুখে পড়ে মাত্র ৬৪ রানেই গুটিয়ে গেছে টাইগাররা। এটি টেস্ট ইতিহাসে বাংলাদেশের চতুর্থ সর্বনিম্ন রানের ইনিংস। টসে হেরে ব্যাট করতে নেমে মিচেল স্টার্কের ধারালো বোলিংয়ে তছনছ হয়ে যায় সফরকারীদের টপ অর্ডার। ম্যাচের প্রথম বলেই সাদমান ইসলামকে ফিরিয়ে দেওয়ার পর নিজের দ্বিতীয় ওভারে তানজিদ তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে পরপর দুই বলে শূন্য রানে সাজঘরে পাঠান স্টার্ক। মুমিনুল হক (৯) ও লিটন দাস (০) দ্রুত বিদায় নিলে মাত্র ২২ বলেই পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন এই বাঁহাতি পেসার। মধ্যাহ্নভোজের বিরতির পর মেহেদী হাসান

মিরাজ (১১) আউট হলে ৩৯ রানেই ৯ উইকেট হারিয়ে চরম লজ্জার মুখে পড়ে বাংলাদেশ। তবে শেষ উইকেটে তাইজুল ইসলাম ও শরিফুল ইসলামের ২৫ রানের জুটিতে ভর করে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করা নিজেদের সর্বনিম্ন ৪৩ রানের রেকর্ড অতিক্রম করে দলটি। শরিফুলকে (১৪) ফেরিয়ে বাংলাদেশকে ৬৪ রানে গুটিয়ে দেন স্টার্ক। তিনি ১২ রানে ৬টি উইকেট নেন। তাইজুল ১১ রানে অপরাজিত থাকেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস শিল্পী-সাংস্কৃতিক কর্মীদের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্র ইউনিয়নের সাবেক নেতা আটক প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ ২০২৩ সালে কৌশলগত অংশীদারত্ব ও অঙ্গীকার, ২০২৬ সালে বিনিয়োগে আগ্রহ ও সহযোগিতাঃ জাপান-বাংলাদেশ সম্পর্কের ধারাবাহিকতা ২৩’এর বৈঠকে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অনুরোধ, ২৬’এ বাংলাদেশে পাঁচ বছরে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ জাপানের ইউনূসের জাপান সফরের ১৭ মাসঃ পাঁচ বছরে জাপানে ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর চুক্তির অগ্রগতি কতোটা? ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয় মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা