ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড
দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয়
শান্তিতে ফুটবল ম্যাচ দেখতে স্ত্রীকে চেয়ারে বেঁধে বেসমেন্টে ফেলে রাখলেন স্বামী
অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা
ব্রুকের বিশ্বরেকর্ড বৃথা, রেকর্ডবুক তছনছ করে ইংল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা
বিজেপির জোটে যোগ দিতেই ইউসুফ পাঠানকে জমি উপহার
তিনশ বলে ১৬০, টাইগাররা কি পারবে ৪১ রানে জিততে
শরিফুলের দুর্দান্ত নৈপুণ্যে ম্যাকাই টেস্টে আশা জিইয়ে রাখল বাংলাদেশ
ম্যাকাইতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি বল আর উইকেটের এক অবিশ্বাস্য নাটকে রূপ নেয়। দুই দল মিলে একদিনেই পড়ে ১৮টি উইকেট। মিচেল স্টার্কের বোলিং তাণ্ডবে বাংলাদেশ ৬৪ রানে গুটিয়ে গেলেও বল হাতে শরিফুল ইসলামের অসাধারণ প্রত্যাবর্তনে ম্যাচে টিকে রয়েছে সফরকারীরা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে স্টার্কের তোপের মুখে পড়ে টাইগারদের টপ অর্ডার। মাত্র ২২ বলের ব্যবধানে ক্যারিয়ারের ১৯তম ফাইফার পূর্ণ করেন এই অজি পেসার। একপর্যায়ে ৩৯ রানে ৯ উইকেট হারিয়ে সর্বনিম্ন রানের লজ্জার দ্বারপ্রান্তে ছিল দল। তবে শেষ উইকেটে ১১ নম্বরে নামা শরিফুল ইসলাম (১৪) ও তাইজুল ইসলামের অপরাজিত ১১ রানের ২৫ রানের জুটিতে ৬৪ পর্যন্ত পৌঁছায় বাংলাদেশ, যা তাদের টেস্ট ইতিহাসে
চতুর্থ সর্বনিম্ন সংগ্রহ। জবাবে ব্যাট হাতে চমক দেখানোর পর বল হাতে রূপকথার জন্ম দেন শরিফুল। অজি ব্যাটারদের একের পর এক সাজঘরে ফেরান এই বাঁহাতি পেসার। ৩৫ রান দিয়ে তুলে নেন ৬টি উইকেট। সেই সঙ্গে টেস্ট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে একই ম্যাচে ১১ নম্বরে নেমে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ও প্রতিপক্ষের সর্বোচ্চ উইকেট শিকারির অনন্য রেকর্ড গড়েন তিনি। প্রথম দিনশেষে অস্ট্রেলিয়া ৮ উইকেটে ১৬৫ রান তুলে ১০১ রানের লিড নিয়েছে। ক্যামেরন গ্রিনের অপরাজিত ৫১ রান তাদের সুবিধাজনক অবস্থানে রাখলেও, শরিফুলের দারুণ বোলিং বাংলাদেশের লড়াইয়ের আশা বাঁচিয়ে রেখেছে।