দলীয় কার্যালয়ে বিএনপির দুই পক্ষের হামলা, গ্রিল-আসবাবপত্র লুটপাট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ August, ২০২৬

দলীয় কার্যালয়ে বিএনপির দুই পক্ষের হামলা, গ্রিল-আসবাবপত্র লুটপাট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ August, ২০২৬ |
সোনারগাঁয়ে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয় ভাঙচুরের পর সেখানকার আসবাবপত্র ও জানালার গ্রিল লুট করে নেওয়ার ঘটনা ঘটেছে। গত ২০শে আগস্ট, বৃহস্পতিবার রাতে পিরোজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কার্যালয়ে এ ঘটনা ঘটে, যার পেছনে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল। যদিও তিনি এ ঘটনার দায় সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফের পরিবারের ওপর চাপিয়েছেন। এর আগে বুধবার দুপুরে দলটির এই দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ৬ নম্বর ওয়ার্ড কার্যালয়টি ভাঙচুর করা হয়। ওই ঘটনায় ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল বেপারীসহ উভয় পক্ষের মোট ১১ জন আহত হন। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা

মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্দুর রউফ ও আব্দুল জলিলের মধ্যে দীর্ঘদিনের চলমান কোন্দলের জেরেই এ সংঘাতের সূত্রপাত। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে আব্দুল জলিলের নেতৃত্বে নুরুজ্জামান, সবুর খাঁন, আব্দুল লতিফসহ ১০-১৫ জনের একদল সশস্ত্র লোক আষাঢ়িয়ার চর বাসস্ট্যান্ডে অবস্থিত ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অতর্কিত হামলা চালায়। তারা দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করলে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আব্দুর রউফের অনুসারী সভাপতি বাবুল বেপারী, আবু বকর সিদ্দিক, রফিকুল ইসলামসহ ৮ জন এবং আব্দুল জলিলের পক্ষের ৩ জন আহত হন। সংঘর্ষ থামার পরদিন বৃহস্পতিবার রাতে আব্দুল জলিলের নেতৃত্বে ওই কার্যালয় থেকে চেয়ার, টেবিল ও জানালার গ্রিল খুলে

নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। সহিংসতার ঘটনায় ইতোমধ্যে আব্দুর রউফ এবং অপর পক্ষের আহত সবুর খাঁন বাদী হয়ে সোনারগাঁ থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে আব্দুল জলিল জানান, আব্দুর রউফের স্ত্রী ও সন্তানেরাই পিকআপ ভ্যানে করে কার্যালয়ের মালামাল ও জানালার গ্রিল খুলে নিয়ে গেছে। তার দাবি, রাজনৈতিকভাবে তাকে হেয় করতেই উল্টো তার নামে এমন অপপ্রচার চালানো হচ্ছে। সার্বিক বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক আনোয়ার হোসেন জানান, কার্যালয় হামলা ও সংঘর্ষের ঘটনায় দুটি পৃথক অভিযোগ জমা পড়েছে। বিষয়টি দলীয় পর্যায়ে অভ্যন্তরীণভাবে মীমাংসা না হলে পুলিশ আইনগত ব্যবস্থা নিয়ে মামলা গ্রহণ করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব