মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ August, ২০২৬

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ August, ২০২৬ |
বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানালেন উচ্ছ্বসিত পাকি রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি। ২১শে আগস্ট, শুক্রবার এই শুভেচ্ছা বার্তার কথা এক বিবৃতিতে জানিয়েছে ঢাকার পাকিস্তান হাই কমিশন। বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রপতি ফখরুলের নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতি ও মানুষের কল্যাণ অব্যাহত থাকবে বলে আস্থা প্রকাশ করেছেন পাকিস্তানের রাষ্ট্রপতি। উচ্ছ্বাস প্রকাশ করে পাকি রাষ্ট্রপতি দাবি করেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে নিজস্ব ইতিহাস, ধর্মীয় বিশ্বাস এবং সাংস্কৃতিক মেলবন্ধনের ভিত্তিতে একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি দুই দেশের দ্বিপাক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক ইতিবাচক গতিশীলতাকে স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে দুই দেশের মধ্যকার সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ককে আরও শক্তিশালীকরণ এবং দুই দেশের

জনগণের মধ্যে বিনিময় ও সহযোগিতা প্রসারে ফখরুলের সঙ্গে কাজ করার অপেক্ষায় থাকার কথাও বলেছেন আসিফ আলী জারদারি। দায়িত্ব পালনে ফখরুলের সফলতা এবং বাংলাদেশের জনগণের অব্যাহত শান্তি, উন্নতি ও সমৃদ্ধির জন্য জারদারির শুভ কামনার কথাও বলেছে হাই কমিশন। বিবৃতিতে উল্লেখ করা হয়, পরস্পরের জন্য সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের জন্য বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে আমন্ত্রণও জানিয়েছেন আসিফ আলি জারদারি। তার বিশ্বাস, এই সফর দ্বিপাক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করার এবং দুই দেশের মধ্যকার সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ তৈরি করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব