সরকারি চাল পাচারের অভিযোগে বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ August, ২০২৬

আরও খবর

নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার

লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ

পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা

সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা

বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের

কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ

সরকারি চাল পাচারের অভিযোগে বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ August, ২০২৬ |
কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের দড়িচর গ্রাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৪০ বস্তা সরকারি চাল জব্দ করেছেন স্থানীয়রা। বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৯টায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ও ঘাগুটিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. মোসলেম সরকারের সহযোগী আসাদুল্লাহকে আটক করা হয়। পরে বিষয়টি খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ও পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালগুলো উদ্ধার করে। জানা যায়, উপকারভোগীদের জন্য বরাদ্দ চাল অন্যত্র বিক্রির উদ্দেশ্যে নেয়ার সময় স্থানীয় লোকজন চালগুলো আটক করেন। এ ঘটনায় হোমনা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বাদী হয়ে মামলা করেছেন। জব্দ করা চালের প্রতিটি বস্তায় ২৫ কেজি করে চাল ছিল। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে

চাল দেওয়ার কথা। এদিকে সরকারি চাল আটকের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরই প্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মো. মোসলেম সরকারকে বিএনপির সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, অপরাধীর কোনো দল নেই, তাদের পরিচয় তারা অপরাধী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কোনো অপরাধীর স্থান বিএনপিতে নেই। তিনি বলেন, অসহায় ও দরিদ্রদের জন্য বরাদ্দ চাল বিতরণের দায়িত্ব দেওয়া হয়েছিল, অনিয়ম করার জন্য নয়। এ ঘটনায় মোসলেম সরকারকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য মো. সেলিম ভূঁইয়া একজন শিক্ষক নেতা। তিনি কোনো ধরনের অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয়

দেন না। তিনি নিজে থানায় ফোন করে ডিলার মোসলেম সরকারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। অভিযোগের বিষয়ে জানতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ও বিএনপি নেতা মো. মোসলেম সরকারকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। হোমনা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফরিদা আবেদীন বলেন, আপনার মতো আমিও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখে স্থানীয় লোকজনের কাছে সরকারি চাল আটকের খবর পাই। পরে পুলিশকে জানানো হলে তারা চালগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি আরও বলেন, চালগুলো কোথায় নেওয়া হচ্ছিল এবং এ ঘটনায় আরও কারা জড়িত, তা তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। হোমনা থানার ওসি টমাস বড়ুয়া

বলেন, বুধবার রাতে স্থানীয় লোকজন ২৫ কেজি ওজনের ৪০ বস্তা সরকারি চাল আটক করেন। খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব