বারহাট্টায় আমনের শুরুতেই কৃত্রিম সার সংকটে দিশেহারা কৃষক, কিনতে হচ্ছে বেশি দামে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ আগস্ট, ২০২৬

আরও খবর

ভারতের সাথে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আগের চেয়েও জোরদারে দুটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব

দীর্ঘ টানাপোড়েনের পর ভারত সফরে তারেক রহমান: তবুও গোপন রাখার চেষ্টায় প্রেস উইং!

দলীয় কার্যালয়ে বিএনপির দুই পক্ষের হামলা, গ্রিল-আসবাবপত্র লুটপাট

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ

১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা

শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের

কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা

বারহাট্টায় আমনের শুরুতেই কৃত্রিম সার সংকটে দিশেহারা কৃষক, কিনতে হচ্ছে বেশি দামে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ আগস্ট, ২০২৬ |
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় সার নিয়ে ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। উপজেলার ৭টি ইউনিয়নে ১১টি বিসিআইসি ও ২৪টি বিএডিসি ডিলারের নামে সার বরাদ্দ থাকলেও ২০ আগস্ট পর্যন্ত কোনো ডিলারই বরাদ্দকৃত সার এনে গুদামজাত করেননি বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে উপজেলার বিসিআইসি সার ডিলার রাধা রমন ট্রেডার্সে গিয়ে এর পরিচালক লিটন সাহার সঙ্গে কথা হলে তিনি জানান, চলতি মাসে তাদের নামে ১৯ দশমিক ৯০ টন ডিএপি সার বরাদ্দ হয়েছে। তবে এখনো গুদামে সার এসে পৌঁছেনি। আগামী দুই-তিন দিনের মধ্যে সার আসার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। লিটন সাহা আরও জানান, চলতি মাসে বিএডিসি ডিলারদের নামে ডিএপি সারের কোনো বরাদ্দ হয়নি। শুধু ১১ জন বিসিআইসি ডিলারের নামে

প্রায় ১৯ টন করে ডিএপি সার বরাদ্দ দেওয়া হয়েছে। আসমা ইউনিয়নের বিসিআইসি ডিলার নূর মেহেদী এন্টারপ্রাইজের পরিচালক প্রশান্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তাদের নামে ডিএপি সারের বরাদ্দ নেই। তবে ১ হাজার ৫০০ টাকা দিলে আমদানিকারকের কাছ থেকে ডিএপি সার দেওয়া যাবে বলে জানান তিনি। অন্যদিকে সিংধা ইউনিয়নের বিসিআইসি ডিলার সজিব এন্টারপ্রাইজের পরিচালক যতন সরকার বলেন, তারা সরকারি মূল্যেই সার বিক্রি করেন। তবে বর্তমানে তাদের কাছে ডিএপি সার নেই। স্থানীয় কৃষক মোফাজ্জল হোসেন খোকন মিয়া বলেন, বাজারে ডিএপি সার না পেয়ে তিনি গোপালপুর বাজার থেকে টিএসপি সার ১ হাজার ৫০০ টাকা এবং এমওপি সার ১ হাজার টাকা দিয়ে কিনেছেন। তার দাবি, এমওপি

সারের বস্তায় লেখা রয়েছে—‘এই সার বিক্রির জন্য নয়।’ এ বিষয়ে বারহাট্টা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার বলেন, বিষয়টি তিনি দেখছেন। স্থানীয় কৃষক আরিফ মিয়া, ফুল মিয়াসহ অনেক কৃষক জানান, প্রয়োজনের সময় সরকারি মূল্যে সার না পাওয়ায় তাদের বেশি দামে সার কিনতে হচ্ছে। এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। দ্রুত সার সরবরাহ নিশ্চিত না হলে আমন মৌসুমে কৃষকদের ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। কৃষকদের অভিযোগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠপর্যায়ের তদারকির ঘাটতির কারণে গত বছরও বারহাট্টার অনেক কৃষক সরকারি প্রণোদনা থেকে বঞ্চিত হয়েছেন। এবার আমন মৌসুমে সার সংকট ও বেশি

দামে সার কেনার অভিযোগে নতুন করে ভোগান্তিতে পড়েছেন তারা। কৃষকদের দাবি, সরকারি বরাদ্দ অনুযায়ী দ্রুত সার সরবরাহ নিশ্চিত করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের সাথে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আগের চেয়েও জোরদারে দুটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব রাশিয়া-মিয়ানমার সম্পর্ক: নিরাপত্তা থেকে অর্থনৈতিক জোটের দিকে দীর্ঘ টানাপোড়েনের পর ভারত সফরে তারেক রহমান: তবুও গোপন রাখার চেষ্টায় প্রেস উইং! এবার মাত্র ৬৪ রানেই অলআউট বাংলাদেশ নিখোঁজের দুদিন পর ডোবায় গুম করা আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার ঝিনাইদহে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে একজন নিহত শরিফুলের দুর্দান্ত নৈপুণ্যে ম্যাকাই টেস্টে আশা জিইয়ে রাখল বাংলাদেশ দলীয় কার্যালয়ে বিএনপির দুই পক্ষের হামলা, গ্রিল-আসবাবপত্র লুটপাট মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ২১ আগস্টের হত্যাকাণ্ড: তারেক যদি মাস্টারমাইন্ড না হন, প্রকৃত হামলাকারী কারা? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া