সিরিজ হারের চাপ নিয়ে ম্যাকাই টেস্টের একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ আগস্ট, ২০২৬

সিরিজ হারের চাপ নিয়ে ম্যাকাই টেস্টের একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ আগস্ট, ২০২৬ |
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স একাদশে দুটি পরিবর্তনের ইঙ্গিত দিয়ে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, শনিবার (২২ আগস্ট) সকালে ম্যাচের টস দেওয়ার সময় চূড়ান্ত দল ঘোষণা করা হবে। কিন্তু সবাইকে অবাক করে অল্প সময়ের ব্যবধানেই বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে একাদশ ঘোষণা করে দেওয়ার নীতিতেই দীর্ঘ দিন চলেছে অজিরা। তবে এবার বাংলাদেশের বিপক্ষে ম্যাকাই টেস্টের আগে সংবাদ সম্মেলনে একাদশ ঘোষণা না করে কিছুক্ষণ পর করা হলো। ঘোষিত এই একাদশে প্রত্যাশিত দুটি নয়, পরিবর্তন আনা হয়েছে কেবল একটি। এর আগে মধ্য কুইন্সল্যান্ডের আবহাওয়া বিবেচনা করে নাথান লায়নের পরিবর্তে চার পেসার নিয়ে নামার কথাটি বিবেচনায় রেখেছিল

অজিরা। তবে শেষ পর্যন্ত অভিজ্ঞ এই স্পিনারকে একাদশে রেখে দিয়েছে নির্বাচন প্যানেল। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘ক্রিকেটডটকম ডটএইউ’ বলছে, কামিন্সের সংবাদ সম্মেলন শেষ হওয়ার কিছুক্ষণ পরই মাঠের পাশে জরুরি আলোচনায় বসেন নির্বাচকরা এবং লায়নকে দলে রাখার সিদ্ধান্ত নেন। শতভাগ ফিট থাকা অবস্থায় লাল বলের ক্রিকেটে লায়নকে বাদ দেওয়ার ঘটনা অস্ট্রেলিয়ার ক্রিকেটে সর্বশেষ ঘটেছিল ১৪ বছর আগে, পার্থের ওয়াকা গ্রাউন্ডে। বাংলাদেশের বিপক্ষে ঘোষিত এই একাদশে একমাত্র পরিবর্তন হিসেবে ওপেনার জ্যাক ওয়েদারল্ডের জায়গায় সুযোগ পেয়েছেন ম্যাট রেনশ। ২০১৬-১৭ মৌসুমে পাকিস্তানের বিরুদ্ধে তরুণ বয়সে ওপেনার হিসেবে টেস্ট সেঞ্চুরি করে নজর কাড়লেও ধারাবাহিকতার অভাবে পরবর্তীতে দল থেকে বাদ পড়েছিলেন তিনি। ২০২৩ সালের পর প্রথমবারের মতো আবারও

একাদশে ফিরে ওপেনিংয়ে দায়িত্ব সামলাবেন ৩০ বছর বয়সি এই ব্যাটার। অন্যদিকে, সাম্প্রতিক সময়ে তিন নম্বর পজিশনে প্রত্যাশিত পারফর্ম করতে না পারলেও নিজের জায়গা ধরে রেখেছেন মার্নাস লাবুশেন। ডারউইন টেস্টের একাদশ থেকে রেনশ ছাড়া আর কোনো পরিবর্তন আনেনি অজিরা। শনিবার ভোরে ম্যাকাইয়ের গ্রেট বেরিয়ার রিফ অ্যারেনায় বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া। এই ম্যাচে ড্র হলেই প্রথমবারের মতো টাইগারদের কাছে সিরিজ হারানোর লজ্জায় পড়তে হবে সফরকারীদের। তাই সিরিজ হারের লজ্জা এড়াতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প কোনো পথ নেই কামিন্স বাহিনীর। অস্ট্রেলিয়া একাদশ: প্যাট কামিন্স (অধিনায়ক), ম্যাথু রেনশ, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন,

অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ব্যু ওয়েবস্টার, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজলউড।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের সাথে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আগের চেয়েও জোরদারে দুটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব রাশিয়া-মিয়ানমার সম্পর্ক: নিরাপত্তা থেকে অর্থনৈতিক জোটের দিকে দীর্ঘ টানাপোড়েনের পর ভারত সফরে তারেক রহমান: তবুও গোপন রাখার চেষ্টায় প্রেস উইং! এবার মাত্র ৬৪ রানেই অলআউট বাংলাদেশ নিখোঁজের দুদিন পর ডোবায় গুম করা আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার ঝিনাইদহে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে একজন নিহত শরিফুলের দুর্দান্ত নৈপুণ্যে ম্যাকাই টেস্টে আশা জিইয়ে রাখল বাংলাদেশ দলীয় কার্যালয়ে বিএনপির দুই পক্ষের হামলা, গ্রিল-আসবাবপত্র লুটপাট মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ২১ আগস্টের হত্যাকাণ্ড: তারেক যদি মাস্টারমাইন্ড না হন, প্রকৃত হামলাকারী কারা? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া