বাবার মৃত্যুর পর মেসির আবেগঘন গোল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৬

বাবার মৃত্যুর পর মেসির আবেগঘন গোল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৬ |
চলতি মাসের শুরুতে বাবা খোর্খে মেসির প্রয়াণের পর প্রথমবারের মতো জালের দেখা পেলেন লিওনেল মোস্তাফিজুর রহমান-প্রশংসিত ফুটবলের মহানায়ক লিওনেল মেসি। তবে তাঁর এই আবেগঘন গোলের দিনে জয় পায়নি ইন্টার মিয়ামি। বুধবার (বাংলাদেশ সময় বৃহস্পতিবার) মেজর লিগ সকারের (এমএলএস) রোমাঞ্চকর ম্যাচে ফিলডেলফিয়া ইউনিয়নের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মিয়ামি। গত ৮ আগস্ট আর্জেন্টিনার রোসারিওতে ৬৮ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মেসির বাবা ও দীর্ঘদিনের প্রতিনিধি খোর্খে মেসি। বাবার বিদায়ের শোক বুকে নিয়েই মাঠে নামেন ৩৯ বছর বয়সী এই তারকা। ফিলডেলফিয়ার সুবারু পার্কে ম্যাচের ২৬তম মিনিটে নিজের মার্কারকে কাটিয়ে চমৎকার এক বাঁ-পায়ের শটে বল জালে জড়ান মেসি। গোল উদযাপনের সময় সতীর্থরা এসে তাঁকে জড়িয়ে

ধরেন। গত সপ্তাহে বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছিলেন মেসি। সেখানে খোর্খে মেসিকে কেবল বাবা নয়, নিজের সেরা বন্ধু ও এজেন্ট হিসেবে বর্ণনা করে তিনি লিখেছিলেন, খোর্খেকে ছাড়া কীভাবে সামনে এগিয়ে যাবেন তা তাঁর জানা নেই। চলতি মৌসুমে এটি মেসির ১৩তম গোল। এর মাধ্যমে তিনি গোল্ডেন বুটের দৌড়ে ডালাস স্ট্রাইকার পেটার মুসার চেয়ে মাত্র ১ গোলে পিছিয়ে আছেন। উল্লেখ্য, গত মৌসুমে এই ট্রফিটি জিতেছিলেন মেসিই। ম্যাচের ৫৮তম মিনিটে ফিলডেলফিয়ার নীল পিয়েরে গোল করে সমতা ফেরান। এরপর আর কোনো দলই জয়ের দেখা পায়নি। উত্তেজনাপূর্ণ ম্যাচটির শেষভাগে উভয় দলই ১০ জনে পরিণত হয়। ফিলডেলফিয়ার কাভান সুলিভান এবং মিয়ামির ইয়ানিক ব্রাইট

লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। টানা তিন ম্যাচের হার এড়ানোর লক্ষ্যে মাঠে নামা মিয়ামি বর্তমানে এমএলএস ইস্টর্ন কনফারেন্সে ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে, যা শীর্ষদল ন্যাশভিলের চেয়ে ৭ পয়েন্ট কম। অন্যদিকে, টানা পঞ্চম জয়ের খোঁজে মাঠে নেমেছিল ফিলডেলফিয়া। উল্লেখ্য, এ বছর আর্জেন্টিনাকে অধিনায়ক হিসেবে বিশ্বকাপ ফাইনালে তুলেছিলেন মেসি, যেখানে স্পেনের কাছে হেরে রানার্সআপ হয় তাঁর দল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, বিএনপি ও জোটের যেসব নেতাকে ঘিরে জোরালো আলোচনা আপনভোলা চিকিৎসক প্রসেনজিৎ বিশ্ববাজারে বাড়ছে স্বর্ণের দাম, আরও বাড়বে দেশে যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা আয়ারল্যান্ডে ৪২৯ কোটি টাকার দুর্গ কিনলেন জাকারবার্গ সরকারি চাল পাচারের অভিযোগে বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার বারহাট্টায় আমনের শুরুতেই কৃত্রিম সার সংকটে দিশেহারা কৃষক, কিনতে হচ্ছে বেশি দামে বন্দরে বৈষম্যবিরোধী মামলার বাদীকে কুপিয়ে হত্যা সিরিজ হারের চাপ নিয়ে ম্যাকাই টেস্টের একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা সামনে বিএনপি-আ.লীগ পেছনে প্রশাসন সিন্ডিকেট প্রথম নারী প্রধান পেল রাজস্ব গোয়েন্দা সেল ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে গণতন্ত্র নিয়ন্ত্রিত, কর্তার ইচ্ছাই কর্ম হবে: অলি আহমদ রাজনৈতিক প্রতিহিংসা ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার সায়মা ওয়াজেদ: ডব্লিউএইচওর বিতর্কিত ভূমিকা নিয়ে প্রশ্ন ৭২ বছর বয়সে মৃত্যুর তিন বছর পরে ছাত্রদলের কমিটিতে পদ পেলেন বিএনপি নেতা! মির্জা ফখরুলের ২৫৫, অলির ভোট ৮৮ স্বামীকে শেষ বিদায় জানিয়ে কারাগারে ফিরলেন দীপু মনি শিবির নিয়ন্ত্রিত রাকসু তহবিলে বিপুল আর্থিক ঘাপলা: হদিস মিলছে না ব্যয়ের