নতুন স্ট্রাইকার প্রসঙ্গে মুখ খুললেন ফ্লিক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৬

নতুন স্ট্রাইকার প্রসঙ্গে মুখ খুললেন ফ্লিক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৬ |
গ্রীষ্মকালীন দলবদলের সময় শেষ হতে আর বেশি দেরি নেই। হাতে মাত্র ১১ দিন থাকলেও স্কোয়াডে আরও একজন স্ট্রাইকার যোগ করার পরিকল্পনা ধরে রেখেছে বার্সেলোনা। বিশেষ করে আতলেতিকো মাদ্রিদের জুলিয়ান আলভারেজকে পাওয়ার আশায় এখনো অপেক্ষা করছে কাতালান ক্লাবটি। জানা গেছে, আতলেতিকোকে সিদ্ধান্ত জানানোর জন্য ৭২ ঘণ্টার সময়সীমাও বেঁধে দিয়েছে বার্সা। বুধবার জুয়ান গাম্প্যার ট্রফিতে আল আহলিকে হারিয়ে প্রাক-মৌসুম শেষ করার পর নতুন ফরোয়ার্ড প্রসঙ্গে কথা বলেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। জার্মান কোচ স্পষ্ট করে জানান, দলটিতে আরও একজন স্ট্রাইকার প্রয়োজন এবং দলবদলের সময়সীমা শেষ হওয়ার আগেই তাকে দলে ভেড়ানোর চেষ্টা চলছে। তবে কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের নাম প্রকাশ করেননি তিনি। দলবদলের বাজারে স্পোর্টিং ডিরেক্টর

ডেকোর কাজের প্রশংসাও করেছেন ফ্লিক। বিশেষ করে রদ্রিকে দলে আনার বিষয়ে ডেকোর ভূমিকার প্রশংসা করেন তিনি। লা লিগায় এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করার প্রস্তুতি নেওয়া বার্সেলোনার অন্যতম লক্ষ্য এখন একজন আদর্শ ‘নাম্বার নাইন’ দলে যুক্ত করা। এর আগে ডেকোও জানিয়েছিলেন, রবার্ট লেভানডভস্কি ও ফেরান তোরেসের পর দলের আক্রমণভাগে আরও একজন খেলোয়াড় যোগ করার পরিকল্পনা রয়েছে। গাম্প্যার ট্রফি জয়ের পর বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে ফ্লিকও একই ইঙ্গিত দেন। তিনি বলেন, ‘আমরা নতুন খেলোয়াড় সংযোজনের বিষয়ে কাজ চালিয়ে যাচ্ছি। ডেকো বিষয়টি দেখভাল করছেন।’ এদিকে প্রাক-মৌসুমে বার্সার তরুণ ফরোয়ার্ড হামজা আবদেলকরিমও ফ্লিকের সামনে নিজেকে প্রমাণের সুযোগ পেয়েছেন। প্রস্তুতি পর্বে চারটি গোল করে

নজর কেড়েছেন ১৮ বছর বয়সি এই মিশরীয়। সাবেক ক্লাব আল আহলির বিপক্ষে গাম্প্যার ট্রফির ম্যাচেও গোল করে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন তিনি। হামজার পারফরম্যান্সে সন্তুষ্ট ফ্লিক তার প্রশংসা করে বলেন, ‘হামজা খুব ভালো একজন স্ট্রাইকার। ক্রস থেকে বল নেওয়ার দক্ষতা তার দারুণ। আজ তাকে বল ধরে রেখে খেলার চেষ্টাও করতে দেখেছি, যা ইতিবাচক। আমি তার কাছ থেকে এমন পারফরম্যান্সই দেখতে চাই।’ তবে হামজার পারফরম্যান্স প্রশংসা কুড়ালেও বার্সেলোনা একজন অভিজ্ঞ ফরোয়ার্ডের সন্ধান চালিয়ে যাচ্ছে। দলবদলের শেষ ১১ দিনে সেই অপেক্ষার অবসান হয় কি না, এখন সেটিই দেখার বিষয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাত্র ৬ হাজার টাকায় নির্মিত সিনেমার আয় ২৬ কোটি টাকা! রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা প্রার্থী হয়েও ভোট দিতে পারছেন না অলি আহমদ বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম ২৮ বছর বয়সি তরুণীর মাদকে জড়িয়ে পড়ার গল্প যুদ্ধে আরও মারাত্মক অস্ত্র ব্যবহারের হুমকি ইরানের ড. ইউনূস ও আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন নাটালির সঙ্গে ট্রাম্পের সম্পর্কের গুঞ্জন, মেলানিয়ার প্রতিক্রিয়া কী? নতুন স্ট্রাইকার প্রসঙ্গে মুখ খুললেন ফ্লিক চিকিৎসক ধীপ্রা হত্যা: প্রভাবশালীদের ইয়ার্কি ও চাপে মানসিক নির্যাতন ও স্বজনদের অবহেলায় মৃত্যুর মামলা প্রত্যাহার কোনোভাবেই খাড়া হচ্ছে না শেয়ারবাজার: ফের মন্দা, কমেছে লেনদেন ও অধিকাংশ শেয়ারের দর আয় বাড়ছে না, ক্রমশ বেড়ে চলেছে জীবনযাত্রার ব্যয় ১৫ দিনের সংকটের পর একদিনের স্বস্তি, আবার গ্যাস নেই! বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো বিএসইসির ১৭ কর্মকর্তাকে গ্যাস সংকটে নারায়ণগঞ্জ ও নরসিংদীর কারখানা বন্ধ: কর্মহীন শ্রমিকেরা, বিপাকে মালিকপক্ষ কারাগার থেকে পালানো জঙ্গি বন্দিদের তথ্য প্রকাশের পরেই আইজি প্রিজন প্রত্যাহার প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম চাঁদাবাজির কবলে সন্দ্বীপের নৌরুট: ঘাটে আটকা পড়ে চিকিৎসার অভাবে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭ রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুজব: আসল সত্য কী?