কোনোভাবেই খাড়া হচ্ছে না শেয়ারবাজার: ফের মন্দা, কমেছে লেনদেন ও অধিকাংশ শেয়ারের দর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৬

কোনোভাবেই খাড়া হচ্ছে না শেয়ারবাজার: ফের মন্দা, কমেছে লেনদেন ও অধিকাংশ শেয়ারের দর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ আগস্ট, ২০২৬ |
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমার পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমেছে। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হলেও বাজারে বিক্রির চাপ ছিল বেশি। একই চিত্র দেখা গেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট কমে ৫ হাজার ৭৬৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক কমেছে ১ পয়েন্ট। তবে শরিয়াহ সূচক দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৫১ পয়েন্টে। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৯৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৯৮টির দর কমেছে। বিপরীতে দর বেড়েছে ১৪০টির এবং অপরিবর্তিত ছিল ৬১টির। দিনটিতে ডিএসইতে লেনদেন হয়েছে ৭৩২ কোটি ৮৩ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ৯৯৮ কোটি ১০ লাখ টাকার

তুলনায় ২৬৫ কোটি ২৭ লাখ টাকা কম। অন্যদিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট কমে ১৫ হাজার ৪৯৪ পয়েন্টে নেমেছে। এদিন সিএসইতে ২০৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর কমেছে ১১৭টির, বেড়েছে ৫৩টির এবং অপরিবর্তিত ছিল ৩৪টির। মোট লেনদেন হয়েছে ৩৭ কোটি ৩১ লাখ টাকা। ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি। কোম্পানিটির ২২ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপর আইপিডিসি ফাইন্যান্সের ২১ কোটি ৫১ লাখ এবং বেক্সিমকোর ১৮ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। শীর্ষ লেনদেনের তালিকায় আরও ছিল রানার অটোমোবাইলস, এনভয় টেক্সটাইলস, ডমিনেজ স্টিল বিল্ডিং, শমরিতা হসপিটাল, সায়হাম টেক্সটাইল মিলস, সামিট অ্যালায়েন্স পোর্ট ও

মালেক স্পিনিং মিলস। দর বৃদ্ধির শীর্ষে ছিল রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড। এর ইউনিটদর ৬ দশমিক ৫০ শতাংশ বেড়েছে। রানার অটোমোবাইলসের দর বেড়েছে ৬ দশমিক ২৮ শতাংশ এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৪৪ শতাংশ। অন্যদিকে, দরপতনের শীর্ষে ছিল শার্প ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির শেয়ারদর কমেছে ৮ দশমিক ৮২ শতাংশ। জিবিবি পাওয়ারের দর ৭ দশমিক ৯৮ শতাংশ এবং সেনা ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৯৪ শতাংশ কমেছে। এছাড়া এমএল ডাইং, ফার কেমিক্যাল, নুরানী ডাইং, আইসিবি এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আমরা টেকনোলজিস, অ্যাপেক্স স্পিনিং ও অলটেক্স ইন্ডাস্ট্রিজের দরও উল্লেখযোগ্য হারে কমেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চিকিৎসক ধীপ্রা হত্যা: প্রভাবশালীদের ইয়ার্কি ও চাপে মানসিক নির্যাতন ও স্বজনদের অবহেলায় মৃত্যুর মামলা প্রত্যাহার কোনোভাবেই খাড়া হচ্ছে না শেয়ারবাজার: ফের মন্দা, কমেছে লেনদেন ও অধিকাংশ শেয়ারের দর আয় বাড়ছে না, ক্রমশ বেড়ে চলেছে জীবনযাত্রার ব্যয় ১৫ দিনের সংকটের পর একদিনের স্বস্তি, আবার গ্যাস নেই! বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো বিএসইসির ১৭ কর্মকর্তাকে গ্যাস সংকটে নারায়ণগঞ্জ ও নরসিংদীর কারখানা বন্ধ: কর্মহীন শ্রমিকেরা, বিপাকে মালিকপক্ষ কারাগার থেকে পালানো জঙ্গি বন্দিদের তথ্য প্রকাশের পরেই আইজি প্রিজন প্রত্যাহার প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম চাঁদাবাজির কবলে সন্দ্বীপের নৌরুট: ঘাটে আটকা পড়ে চিকিৎসার অভাবে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু নোয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭ রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের গুজব: আসল সত্য কী? ১২ ঘণ্টার জন্য দীপু মনির প্যারোল অনুমতি, প্রশ্ন—‘কেন আগামীকাল, আজ নয় কেন?’ মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই দ্য ইস্টার্ন হেরাল্ড || শেখ হাসিনাই বাংলাদেশ গড়েছেন- যে অবদান কোনো আদালত মুছে দিতে পারবে না হাত-পা ম্যাসাজের জন্য কক্ষে ডেকে নিয়ে ছাত্রকে ধর্ষণ, কোরান হাফেজ আটক শেখ মুজিব ঠিক যতোটা “ফ্যাসিস্ট”: ভেদ না জেনে গোল বাধানো জহির রায়হানের অন্তর্ধান রহস্য পুলিশ লাইন্সের সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড করতে উগ্রবাদীদের হামলা, পুলিশি প্রতিরোধে আহত ২০ প্রবাসে থাকা দলীয় কর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে পদ গেল জামায়াত আমিরের রাশান দূতাবাস: রাশিয়া থেকে গম আমদানিতে আওয়ামী লীগের মন্ত্রীর দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন