প্রবাসে থাকা দলীয় কর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে পদ গেল জামায়াত আমিরের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ আগস্ট, ২০২৬

প্রবাসে থাকা দলীয় কর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে পদ গেল জামায়াত আমিরের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ আগস্ট, ২০২৬ |
ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসে থাকা কর্মীর স্ত্রীর সঙ্গে অনৈতিক ও পরকীয়ার সম্পর্কের অভিযোগে ইনামুল মোল্লা (২৬) নামে জামায়াতে ইসলামীর আমিরকে দলীয় পদ থেকে প্রাথমিক অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল দুপুরে তাকে এ অব্যাহতি প্রদান করা হয়। অব্যাহতি পাওয়া ইনামুল মোল্লা বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ওই ওয়ার্ডের কুশডাঙ্গা গ্রামের মো. আকরাম মোল্যার ছেলে এবং স্থানীয় মোল্লা ডাক্তার কে হালিম হাসপাতালের অভ্যর্থনাকারী (রিসেপশনিস্ট) হিসেবে কর্মরত। দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারীর স্বামী- জামায়াত কর্মী প্রবাসে থাকার সুযোগে দীর্ঘদিন ধরে ইনামুলের সঙ্গে তার পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি তাদের সম্পর্কের বিষয়টি জানাজানি হলে পুরো এলাকায় চরম সমালোচনা ও

ক্ষোভের সৃষ্টি হয়। প্রবাস থেকে ওই নারীর স্বামী হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নিজ দলের নেতার বিষয়ে মুঠোফোনে অভিযোগ করেন। এ বিষয়ে বক্তব্য জানতে ইনামুল মোল্লার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা বিচারে ইনামুলকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে; অপরাধ প্রমাণিত হলে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। ব্যক্তির কোনো ব্যক্তিগত অপকর্মের দায় দল বহন করবে না বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১২ ঘণ্টার জন্য দীপু মনির প্যারোল অনুমতি, প্রশ্ন—‘কেন আগামীকাল, আজ নয় কেন?’ মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই দ্য ইস্টার্ন হেরাল্ড || শেখ হাসিনাই বাংলাদেশ গড়েছেন- যে অবদান কোনো আদালত মুছে দিতে পারবে না হাত-পা ম্যাসাজের জন্য কক্ষে ডেকে নিয়ে ছাত্রকে ধর্ষণ, কোরান হাফেজ আটক শেখ মুজিব ঠিক যতোটা “ফ্যাসিস্ট”: ভেদ না জেনে গোল বাধানো জহির রায়হানের অন্তর্ধান রহস্য পুলিশ লাইন্সের সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড করতে উগ্রবাদীদের হামলা, পুলিশি প্রতিরোধে আহত ২০ প্রবাসে থাকা দলীয় কর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে পদ গেল জামায়াত আমিরের রাশান দূতাবাস: রাশিয়া থেকে গম আমদানিতে আওয়ামী লীগের মন্ত্রীর দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন শেখ হাসিনার কলাম || গণতন্ত্র নাকি উগ্রবাদ? বিপজ্জনক সন্ধিক্ষণে বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের নতুন কূটনৈতিক ফাঁদ? শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি: চিফ হুইপ কলকাতার অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সরু সিঁড়ি, নেই জরুরি বহির্গমন পথ, কলকাতার হোটেল নিয়ে নানা প্রশ্ন ২ হাজার টাকার জন্য খুন, বাথরুমে মিললো ছুরি ‘টেলিভিশনের খবরে জানতে পারি, আমার বাবা বন্দুকযুদ্ধে নিহত’ জালিয়াতির অভিযোগ, হান্নান মাসউদের এমপি পদ শূন্য ঘোষণা চেয়ে রিট ইরানের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই: ট্রাম্প কলকাতায় নিউমার্কেট এলাকায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশি নিহত সেবার মান, ইন্টারনেটের ধীরগতি ও ভ্যাস নিয়ে অভিযোগ বেশি