আগামী বছরই অবসরের ইঙ্গিত দিলেন রোনালদো – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৬

আগামী বছরই অবসরের ইঙ্গিত দিলেন রোনালদো

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৬ |
খেলার মাঠকে বিদায় জানানোর সম্ভাবনা নিয়ে নতুন করে জল্পনা উসকে দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ ফুটবল তারকা জানিয়েছেন, আগামী বছরটিই সম্ভবত তার খেলোয়াড়ি জীবনের শেষ বছর হতে যাচ্ছে। ৪১ বছর বয়সী পর্তুগাল অধিনায়ক বিশ্ব ফুটবলের ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড়। ২০০২ সালে স্পোর্টিং সিপির হয়ে পেশাদার ফুটবলে অভিষেকের পর ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, ইউভেন্টাস এবং বর্তমান ক্লাব আল-নাসরের হয়ে অসংখ্য মর্যাদাপূর্ণ ট্রফি জিতেছেন তিনি। পাঁচবারের ব্যালনের ডি’অর জয়ী এই ফরোয়ার্ড পর্তুগালের হয়ে চলতি বছরের বিশ্বকাপে কাঙ্ক্ষিত সাফল্য পাননি। ফলে তার বর্ণাঢ্য ট্রফিক্যাবিনেটে কেবল বিশ্বকাপ ট্রফিটিই অস্পর্শী রয়ে গেল। রোববার ফ্যাশন ও লাইফস্টাইল সাময়িকী ‘ভোগ’-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘সম্ভবত এটিই ফুটবলে আমার শেষ বছর

হতে চলেছে। আমি একটি দর্শনীয় অবদান রেখে খেলাটি ছাড়তে চাই।’ দুই দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত ক্যারিয়ারে ক্লাব ও জাতীয় দলের হয়ে মোট ৯৭৬টি গোল করেছেন এই পর্তুগিজ মহাতারকা। অবসর-উত্তর পরিকল্পনা নিয়ে রোনালদো বলেন, ‘নিজেকে ব্যস্ত রাখার মতো এত কিছু আছে যে, নির্দিষ্ট একটি বিষ্যের কথা বলা কঠিন। ফুটবল ছেড়ে দিলে জীবনে একটি বড় শূন্যতা তৈরি হবে, যা নানা উপায়ে পূরণ করতে হবে—কেবল একটি বিষয় নিয়ে থাকলে চলবে না।’ তিনি আরও যোগ করেন, ‘এবার কিছুটা আনন্দ করা, বেশি করে ঘুরে বেড়ানো এবং আমার প্রিয় প্যাডেল খেলা উপভোগ করা প্রয়োজন। এতগুলো বছর ধরে যা কিছু অর্জন করেছি—বা আমরা অর্জন করেছি—তা উপভোগ করার সময় এসেছে।

কারণ টানা ২৫ বছর প্রচুর আত্মত্যাগ করতে হয়েছে।’ ক্যারিয়ারের ১,০০০ গোলের অনন্য মাইলফলকের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা রোনালদো চলতি মৌসুমে সৌদি প্রো লিগের দল আল-নাসরের হয়ে খেলা চালিয়ে যাবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশের ঐতিহাসিক জয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রশংসার ঝড় রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে রিটের আদেশ মঙ্গলবার হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর হামাসের সঙ্গে বিরল আলোচনা শেষে ইসরাইল কুশনার পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক শেষে যা জানালেন মন্ত্রী নেতানিয়াহুর নির্বাচনি পোস্টারে খামেনি-এরদোয়ান-মামদানি, নেপথ্যে কী? ৫০ বছর পর সাক্ষাৎকারে খুনি ডালিম: একাত্তরেই মুজিবহত্যার ছক- সম্পৃক্ত জিয়া, কোরান ছুঁয়ে নেন শপথও এমআরটি-৫-এর পর এবার লাইন-১-এর ব্যয় বৃদ্ধি ১৩০ শতাংশ: রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের ব্যয় ছুঁইছুঁই আগামী বছরই অবসরের ইঙ্গিত দিলেন রোনালদো এলএনজি ক্রয়ে লেজেগোবরে অবস্থা, অপরিকল্পিত লাখ লাখ ডলার খরচ কিন্তু কাটছে না গ্যাস সংকট ১৯৭১-এর ‘অপারেশন জ্যাকপট’ স্মরণে নৌ কমান্ডারদের সংবর্ধনা দিলো স্মৃতি ৭১ ও রাশিয়ান কালচারাল সেন্টার ‘মববাজদের’ সাথে ছাত্রদল ২ বছর সহনশীল ছিল: মানসুরা আলম আইসিস-সংশ্লিষ্ট আসিফ আদনান ঢাবি মঞ্চে: ‘বিএনপি নেতার ছেলে’ হওয়ায় ধরাছোঁয়ার বাইরে সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র