ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়
ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া
উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত
মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার
গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ
রাজধানীর ডেমরায় অদ্ভূত গড়নের বোমাসহ দুই যুবক আটক, তদন্তে নেমেছে এটিইউ ও সিটিটিসি
রাজধানীর ডেমরায় অদ্ভূত গড়নের দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় প্রথমে এক যুবককে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। পরে তথ্য মোতাবেক আরেকজনকে আটক করা হয়।
আজ ১৬ই আগস্ট, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ডেমরা থানাধীন পশ্চিম বক্সনগরের নিঝূমবাগ এলাকার গরীবের নেওয়াজ মসজিদ রোড মোড়ে অভিযান চালিয়ে এসব বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
গ্রেপ্তার প্রথম যুবকের নাম মো. জুয়েল ভুঞা (২৬)। তিনি নরসিংদীর শিবপুর থানার কাজীরচর এলাকার আবুল ভুঞার ছেলে।
পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, অভিযানের সময় জুয়েল ভুঞার কাছ থেকে আনুমানিক ছয় ইঞ্চি লম্বা কালো কস্টেপে মোড়ানো দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
এ সময় সন্দেহভাজন আরিফ
চৌধুরী (২৪) নামে আরও একজনকে আটক করা হয়েছে। তিনি ডেমরার নিঝূমবাগ এলাকার বাসিন্দা। ঘটনার খবর পেয়ে ডেমরা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জুয়েল ভুঞাকে হেফাজতে নেয়। পরে উদ্ধার করা বোমাসদৃশ বস্তু দুটি জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা বস্তুগুলো প্রকৃতপক্ষে বিস্ফোরক বা বোমা কি না, তা পরীক্ষা ও তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে ঘটনাস্থল ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে রাজধানীর বিভিন্ন এলাকায় বোমাসদৃশ বস্তু ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। সর্বশেষ ডেমরায় দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় নতুন করে নিরাপত্তা নিয়ে
উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ বলছে, উদ্ধার করা আলামত পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি গ্রেপ্তার জুয়েল ভুঞা ও আটক আরিফ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করে এসব বস্তু কোথা থেকে এসেছে এবং এগুলো ব্যবহারের উদ্দেশ্য কী ছিল, তা জানার চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, সে বিষয়েও তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।