১৫ই আগস্টের শহিদদের প্রতি ফেসবুকে শ্রদ্ধা, যুবলীগ নেতাকে মারধর, বাড়িতে হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৬

১৫ই আগস্টের শহিদদের প্রতি ফেসবুকে শ্রদ্ধা, যুবলীগ নেতাকে মারধর, বাড়িতে হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৬ |
যশোরের মনিরামপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্টের শহিদদের স্মৃতির প্রতি ফেসবুকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ইন্দ্রজিৎ সেন নামে এক যুবলীগ নেতাকে মারধর ও তার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে। ইন্দ্রজিৎ সেন যশোর জেলার মনিরামপুর উপজেলার ১৭ নম্বর মনোহরপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। অভিযোগ অনুযায়ী, ১৫ই আগস্ট উপলক্ষে ইন্দ্রজিৎ সেন তার ফেসবুক অ্যাকাউন্টে শ্রদ্ধা জানিয়ে একটি পোস্ট দেন। এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। হামলায় ইন্দ্রজিৎ সেন গুরুতরভাবে আহত ও রক্তাক্ত হন। একই সময় হামলাকারীরা তার বাড়িঘরেও হামলা চালিয়ে ভাঙচুর ও ক্ষয়ক্ষতি করে। স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জাতির

পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের শাহাদাতবার্ষিকীতে সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধা নিবেদন করাকে কেন্দ্র করে একজন রাজনৈতিক কর্মীর ওপর হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ইন্দ্রজিৎ সেনের স্বজন ও স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগের নেতাকর্মীরা। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য এবং হামলার ঘটনায় কোনো মামলা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রূপপুরের ঋণ পরিশোধে ভারতীয় রুপির প্রস্তাব: মার্কিন বাণিজ্য চুক্তিতে বাধা, বিপাকে বাংলাদেশ ঝিনাইদহে ১৫ই আগস্টে শোকপালন: প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতাসহ মামলায় আসামি ১৫ নেতাকর্মী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিরুদ্ধে ঢালাও অভিযোগ ও তদন্তের নামে হেনস্তা: বিশ্বজুড়ে শিক্ষক-গবেষকদের উদ্বেগ বাংলাদেশে জঙ্গিবাদের বিস্তার নিয়ে জাতিসংঘের প্রতিবেদন প্রত্যাখ্যান স্বরাষ্ট্রমন্ত্রীর এক মাসের ব্যবধানে ফের নিমজ্জিত চট্টগ্রাম: জলাবদ্ধতায় গৃহবন্দী নগরবাসী কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ কর্মসূচি ১৩ লাখের মধ্যে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার, তবে… চরম বিদ্যুৎ বিপর্যয়ে আশার আলো রূপপুর: সেপ্টেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হবে ‘পরীক্ষামূলক’ ৩০০ মেগাওয়াট বাংলাদেশের কাছে হারায় কামিন্সদের ধুয়ে দিল অস্ট্রেলিয়ার গণমাধ্যম ‘জুলাই শহীদ’ সাংবাদিক এসে জানালেন- “আমি মরি নাই” বাংলাদেশের ঐতিহাসিক জয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রশংসার ঝড় রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে রিটের আদেশ মঙ্গলবার হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর হামাসের সঙ্গে বিরল আলোচনা শেষে ইসরাইল কুশনার পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক শেষে যা জানালেন মন্ত্রী নেতানিয়াহুর নির্বাচনি পোস্টারে খামেনি-এরদোয়ান-মামদানি, নেপথ্যে কী? ৫০ বছর পর সাক্ষাৎকারে খুনি ডালিম: একাত্তরেই মুজিবহত্যার ছক- সম্পৃক্ত জিয়া, কোরান ছুঁয়ে নেন শপথও এমআরটি-৫-এর পর এবার লাইন-১-এর ব্যয় বৃদ্ধি ১৩০ শতাংশ: রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের ব্যয় ছুঁইছুঁই আগামী বছরই অবসরের ইঙ্গিত দিলেন রোনালদো এলএনজি ক্রয়ে লেজেগোবরে অবস্থা, অপরিকল্পিত লাখ লাখ ডলার খরচ কিন্তু কাটছে না গ্যাস সংকট