টেস্টে ফিরেই দেবদূতের ১৩১, শ্রীলঙ্কায় চালকের আসনে ভারত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৬

টেস্টে ফিরেই দেবদূতের ১৩১, শ্রীলঙ্কায় চালকের আসনে ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৬ |
টেস্ট ক্রিকেটে রাজকীয় প্রত্যাবর্তনে প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি তুলে নিলেন দেবদূত পাড়িক্কাল। শ্রীলঙ্কার বিপক্ষে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে তার অপরাজিত ১৩১ রানের ওপর ভর করে ২ উইকেটে ২৮৮ রানের শক্ত ভিত গড়েছে ভারত। নিজেদের ইতিহাসের ৬০০তম টেস্টে আজ টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় ভারত। ২০২৪ সালে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষবার সাদা পোশাকে মাঠে নামা দেবদূত পাড়িক্কাল এদিন ১৩৪ বলে নিজের প্রথম টেস্ট শতক পূর্ণ করেন। দিন শেষে তিনি ১৩১ রানে অপরাজিত আছেন। তৃতীয় উইকেটে তার সঙ্গে ৫২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ২৭ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন ঋষভ পন্ত। এর আগে দ্বিতীয় উইকেটে কর্ণাটকের সতীর্থ

লোকেশ রাহুলের সঙ্গে ১৫০ রানের চমৎকার এক জুটি গড়েন পাড়িক্কাল। তবে ব্যক্তিগত ৭৭ রানে (১৬২ বল) পেশির টানের (ক্র্যাম্প) কারণে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে রাহুল মাঠ ছাড়লে এই শক্ত জুটি ভাঙে। বৃষ্টির কারণে দ্বিতীয় সেশনের আগে এক ঘণ্টা ২০ মিনিট খেলা বন্ধ থাকলেও ভারতীয় ব্যাটারদের মনোযোগে কোনো চিড় ধরেনি। সাই সুদর্শনের পায়ের আঙুলের চোটের কারণে দলে সুযোগ পেয়েছিলেন ২৬ বছর বয়সী পাড়িক্কাল। কলম্বোয় প্রস্তুতি ম্যাচে ১৪২ রানের ইনিংসের পর মূল মঞ্চেও নিজের সেরা ফর্ম ধরে রাখেন তিনি। লঙ্কান পেসার লাহিরু কুমারা এবং অভিজ্ঞ বাঁহাতি স্পিনার প্রবাথ জয়াসুরিয়াকে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে সামলে মাঠের চারদিকে দারুণ সব স্ট্রোক খেলেন এই বাঁহাতি। শ্রীলঙ্কার পক্ষে দিনের প্রথম সাফল্যটি

এসেছিল রান আউটের উপহার হিসেবে। লোকেশ রাহুলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে নন-স্ট্রাইকার প্রান্তে একই উইকেটে চলে আসেন যশস্বী জয়সওয়াল। বোলারের সঙ্গে ধাক্কা লেগে ভারসাম্য হারিয়ে শেষ পর্যন্ত ৩৭ বলে ৩২ রান করে রানআউট হয়ে সাজঘরে ফেরেন জয়সওয়াল। এরপর ভারত অধিনায়ক শুবমান গিলকে ব্যক্তিগত স্কোরে ফ্লাইটে বিভ্রান্ত করে লাহিরু উদারার ক্যাচে পরিণত করেন প্রবাথ জয়াসুরিয়া। তবে এই দুটি উইকেট ছাড়া প্রথম দিনে লঙ্কান বোলারদের আর কোনো সুযোগ দেননি ভারতীয় ব্যাটাররা। গলের ব্যাটিং সহায়ক উইকেটে প্রথম দিন শেষে বড় লিডের লক্ষ্যে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে টিম ইন্ডিয়া।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা ‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী নিউইয়র্কে ব্যাপক আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন এমআরটি লাইন-৫-এর ব্যয় বাড়ছে ১২৬%, ৪১ হাজার কোটি থেকে এক লাফে ৯৩ হাজার কোটি টাকা সাধারণ জনগণের জন্য কষ্টকর হলেও সরকারি চাকুরেদের পে-স্কেল ঘোষণা অচিরেই: মুখ্যসচিব নোয়াখালীতে প্রকাশ্যে হোটেল ম্যানেজারকে কুপিয়ে ৫ লাখ টাকা লুট ১৫ আগস্টের বৈঠক সন্দেহে আওয়ামীপন্থি জ্যেষ্ঠ আইনজীবীসহ ১৫ নেতাকর্মী গ্রেপ্তার, আইনজীবীদের নিন্দা পঁচাত্তরের ১৫ই আগস্টের পর বঙ্গবন্ধুর কন্যাদের আশ্রয়দাতা হুমায়ুন রশীদ চৌধুরীর স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর মুখ্যসচিব: বর্তমানে বিদ্যুৎ-গ্যাস সংকটের দায় সরকারের নয় ১৩০০ কোটি টাকা খরচে দেশের আনাচে-কানাচে বসবে ১০ লাখ এআই ক্যামেরা, নাগরিকের গতিবিধি নজরদারিতে! শেখ হাসিনার ভার্চুয়াল অংশগ্রহণে জার্মানিতে ১৫ই আগস্টের শোকসভা অনুষ্ঠিত