ডারউইনে ঐতিহাসিক জয়ের ঘ্রাণ পাচ্ছে বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ August, ২০২৬

ডারউইনে ঐতিহাসিক জয়ের ঘ্রাণ পাচ্ছে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ August, ২০২৬ |
ডারউইনে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে ম্যাচের নাটাই এখন পুরোপুরি বাংলাদেশের হাতে। ব্যাট ও বল—দুই বিভাগেই স্বাগতিক অস্ট্রেলিয়ার ওপর নিজেদের আধিপত্য বিস্তার করেছে ‘টাইগাররা’। আগের দিনের স্কোরের পর তৃতীয় দিনে মাঠে নেমেই মিরাজ তুলে নেন ‘তার’ ক্যারিয়ারের দশম টেস্ট ফিফটি। তাকে দারুণ এক লড়াইয়ের গল্প উপহার দিয়েছেন দলের বোলাররাও। বল হাতে আগুন ঝরানো হাসান মাহমুদ ব্যাট হাতেও দেখিয়েছেন অভাবনীয় ধৈর্য, ৯২ বল খেলে ‘তার’ ব্যাট থেকে আসে মূল্যবান ১৪ রান। তাসকিন আহমেদ ও তাইজুল ইসলামও মিরাজের সঙ্গে যোগ দিয়েছেন দারুণ এক প্রতিরোধে। শেষ পর্যন্ত বাংলাদেশ অলআউট হয় ৪২৬ রানে, পেয়ে যায় ২২৮ রানের এক বিশাল ‘লিড’। অজি পেসার জশ হ্যাজলউড

৮৯ রানে ৬ উইকেট নিয়ে নিজের ৩০০তম টেস্ট উইকেটের মাইলফলক ছুঁলেও, দিনটি ছিল মূলত বাংলাদেশেরই। পাহাড়সম রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই আবার হাসান মাহমুদের তোপের মুখে পড়ে অজিরা। জেক ওয়েদারল্ডকে শূন্য রানে ফেরানোর পর ট্রাভিস হেডকেও (১৭) সাজঘরের পথ দেখান তিনি। শুরুর ধাক্কা সামলে মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথ কিছুটা থিতু হওয়ার চেষ্টা করেছিলেন, তবে তাদের সেই আশাতেও জল ঢেলে দেন স্পিনাররা। তাইজুলের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন লাবুশেন (৩১)। আর এরপরের দৃশ্যপট তো আরো রোমাঞ্চকর! নিজের বলে ডানদিকে অবিশ্বাস্যভাবে ঝাঁপিয়ে পড়ে স্মিথের (৪৪) এক দর্শনীয় ফিরতি ক্যাচ লুফে নেন মিরাজ। ১২৪ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে

থাকা অস্ট্রেলিয়াকে দিনের শেষ বেলায় কিছুটা পথ দেখিয়েছেন ক্যামেরন গ্রিন (৪৩*) ও অ্যালেক্স ক্যারি (১৯*)। দিন শেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ১৬১ রান। এখনো তারা পিছিয়ে আছে ৬৭ রানে। হাতে দুই দিন বাকি থাকতে এই টেস্টে চালকের আসনে বসে আছে বাংলাদেশ, অন্যদিকে নিজেদের মাটিতেই এক কঠিন সমীকরণের মুখে দাঁড়িয়ে আছে অস্ট্রেলিয়া।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস শিল্পী-সাংস্কৃতিক কর্মীদের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্র ইউনিয়নের সাবেক নেতা আটক প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ ২০২৩ সালে কৌশলগত অংশীদারত্ব ও অঙ্গীকার, ২০২৬ সালে বিনিয়োগে আগ্রহ ও সহযোগিতাঃ জাপান-বাংলাদেশ সম্পর্কের ধারাবাহিকতা ২৩’এর বৈঠকে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অনুরোধ, ২৬’এ বাংলাদেশে পাঁচ বছরে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ জাপানের ইউনূসের জাপান সফরের ১৭ মাসঃ পাঁচ বছরে জাপানে ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর চুক্তির অগ্রগতি কতোটা? ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয় মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা