রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের দাবি: ১০ লাখ নয়, বাংলাদেশে এসেছে ৫ লাখ ৪০ হাজার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ August, ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের দাবি: ১০ লাখ নয়, বাংলাদেশে এসেছে ৫ লাখ ৪০ হাজার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ August, ২০২৬ |
রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুতদের প্রত্যাবাসন নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনকে একপাক্ষিক ও ভুল তথ্যনির্ভর দাবি করে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে মিয়ানমার। শনিবার (১৫ আগস্ট) প্রকাশিত এক বিবৃতিতে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, রাখাইন থেকে বাস্তুচ্যুতদের সংখ্যা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে যে তথ্য প্রচার করা হচ্ছে, তা সঠিক নয়। বিবৃতিতে বলা হয়, ২০১৬ সালের অক্টোবর-নভেম্বর এবং ২০১৭ সালের আগস্টে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ওপর সমন্বিত হামলা চালায়। এসব ঘটনার পর দেশটির সেনাবাহিনী সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে। এর ফলে স্থানীয় নৃগোষ্ঠীর মানুষ অন্য এলাকায় চলে যায় এবং বিপুলসংখ্যক বাঙালি বাংলাদেশে প্রবেশ করে। মিয়ানমারের দাবি, এআরএসএ হামলার আগে রাখাইনের বুথিডং, মংডু ও রাথেডং এলাকায়

৭ লাখ ৪০ হাজারের বেশি বাঙালি বসবাস করতেন। হামলার পর প্রায় ২ লাখ মানুষ ওই এলাকায় থেকে যান এবং ৫ লাখ ৪০ হাজারের বেশি বাংলাদেশে চলে যান। ফলে ১০ লাখের বেশি বাস্তুচ্যুত মানুষের যে তথ্য প্রচলিত রয়েছে, তা সঠিক নয় বলে দাবি করেছে দেশটি। বিবৃতিতে বলা হয়, বাস্তুচ্যুতদের প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ ও মিয়ানমার দুই মাসের মধ্যে তিনটি দ্বিপক্ষীয় চুক্তি করে। এসব চুক্তির আওতায় ২০১৮ সালের ২৩ জানুয়ারি, ১৫ নভেম্বর এবং ২০১৯ সালের ২২ আগস্ট প্রত্যাবাসনের জন্য মিয়ানমার প্রস্তুতি নিয়েছিল। তবে ওই তিন দফায় কোনো বাস্তুচ্যুত ব্যক্তি মিয়ানমারে ফিরে যায়নি। মিয়ানমার জানিয়েছে, বাংলাদেশ থেকে দেওয়া ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জনের তালিকার মধ্যে ২০২৬

সালের ৩১ জুলাই পর্যন্ত ৪ লাখ ২৬ হাজার ৫৪৫ জনকে যাচাই করা হয়েছে। যাচাইকৃতদের মধ্যে ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে। এছাড়া ৪ হাজার ২৪১ জনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে এবং ১ লাখ ১৩ হাজার ৫০৭ জনের তথ্য যাচাই করা সম্ভব হয়নি বলে দাবি করেছে মিয়ানমার। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে থাকা সব ক্যাম্পবাসী মিয়ানমারের নাগরিক-এমন দাবির সঙ্গে তারা একমত নয়। একইভাবে বিভিন্ন দেশে যাওয়া ‘বোট পিপল’দের মিয়ানমারের কোনো নির্দিষ্ট জাতিগত পরিচয়ের সঙ্গে যুক্ত করার বিষয়টিও প্রত্যাখ্যান করেছে দেশটি। মিয়ানমার আরও দাবি করেছে, ১৯৭৮, ১৯৯১ ও ১৯৯২ সালের অভিবাসন যাচাই কার্যক্রমের

সময় রাখাইন থেকে কিছু বাঙালি বাংলাদেশে চলে এসেছিল। তবে দুই দেশের দ্বিপক্ষীয় চুক্তির আওতায় ১৯৭৮-৭৯ সালে ১ লাখ ৮৬ হাজার ৯৬৮ জন এবং ১৯৯২-২০০৫ সালের মধ্যে ২ লাখ ৩৬ হাজার ৪৯৫ জনকে মিয়ানমার গ্রহণ করেছিল। বিবৃতিতে বলা হয়, যাচাইকৃত ও রাখাইনের সাবেক বাসিন্দাদের দ্রুত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য মিয়ানমার আন্তরিকভাবে কাজ করছে। এ লক্ষ্যে ‘কাম অ্যান্ড সি’ সফর, বাংলাদেশে ‘গো অ্যান্ড টক’ সফর, সরেজমিন যাচাই এবং পাইলট প্রকল্পের প্রস্তুতি নেওয়া হয়েছে। মিয়ানমার জানিয়েছে, রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি আরও স্থিতিশীল হলে যাচাইকৃত বাস্তুচ্যুতদের গ্রহণ করা হবে। দেশটি বলেছে, প্রত্যাবাসন বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমাধানযোগ্য দ্বিপক্ষীয় বিষয় এবং এ ইস্যুকে আন্তর্জাতিকীকরণে তারা অসন্তুষ্ট। তবে

বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব