বিদ্যুৎ-গ্যাস সংকট ও জনদুর্ভোগের প্রতিবাদে বাঁশখালীতে যুবলীগ-ছাত্রলীগের মশাল মিছিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ August, ২০২৬

বিদ্যুৎ-গ্যাস সংকট ও জনদুর্ভোগের প্রতিবাদে বাঁশখালীতে যুবলীগ-ছাত্রলীগের মশাল মিছিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ August, ২০২৬ |
চট্টগ্রামের বাঁশখালীতে ১৫ই আগস্টের জাতীয় শোক দিবস উপলক্ষে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মশাল মিছিল অনুষ্ঠিত হয়। ১৩ই আগষ্ট সন্ধ্যায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের চুনতিবাজার এলাকায় এই বিশাল মিছিলে অংশ নেন অন্তত ৪-৫শ নেতাকর্মী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, প্রায় ৪০০ থেকে ৫০০ জন নেতাকর্মী হাতে মশাল নিয়ে মিছিলে অংশ নেন। মিছিল চলাকালে তারা ‘গ্যাস দে বিদ্যুৎ দে-নইলে গদি ছাইড়া দে, শেখের বেটি আইতাছে-পাড়ায় পাড়ায় খবর দে’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন বাঁশখালী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম উদ্দিন চৌধুরী। তিনি উপস্থিতদের উদ্দেশ্যে বলেন: “আগামী ডিসেম্বরে শুধু একটা স্লোগান হবে, ‘শেখ হাসিনা আসছে-বাংলাদেশ হাসছে’।” তিনি আরও বলেন, “আমরা

জানি ৫ই আগস্টের পর থেকে গত দুই বছর আপনারা ভালো নেই। আপনাদের জীবন খুবই কষ্টের যাচ্ছে। এখন আর কোনো দুশ্চিন্তা নাই, কারণ আগামী ডিসেম্বরে আমাদের নেত্রী ফিরে এসে আপনাদের মুখে আবারও হাসি ফোটাবেন, ইনশাআল্লাহ।” স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁশখালীর বাহারছড়া চুনতিবাজার ছাড়াও এর আগের দিন বুধবার রাতে উপজেলার তৈলারদ্বীপ সেতু এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীরা অপর একটি মিছিল বের করেছিলেন। সামপ্রতিক দিনগুলোতে গ্যাস সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সাধারণ জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। তাদের মতে, যাতায়াত ব্যবস্থায় জ্বালানি সংকট এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিক্ষার্থীদের লেখাপড়া ও সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে বাঁশখালী থানার পুলিশ

পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, স্থানীয় বিভিন্ন মাধ্যমে মশাল মিছিলের খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে যায়। মিছিলের কাছাকাছি যেতে না যেতেই মিছিলকারীদের বিক্ষোভে পড়ে পিছনে আসতে বাধ্য হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনাটির সঠিক তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব