গ্যাসের জন্য চট্টগ্রামে হাহাকার: ‘পাম্পে গ্যাস নেই, পেটে ভাত নেই’, রাজপথে ক্ষুব্ধ সিএনজি চালকদের বিক্ষোভ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৬

গ্যাসের জন্য চট্টগ্রামে হাহাকার: ‘পাম্পে গ্যাস নেই, পেটে ভাত নেই’, রাজপথে ক্ষুব্ধ সিএনজি চালকদের বিক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৬ |
চট্টগ্রাম নগরে তীব্র গ্যাস সংকটকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশা চালকদের মাঝে চরম অসন্তোষ তৈরি হয়েছে। দীর্ঘ সময় অপেক্ষার পরও সিএনজি গ্যাস না পেয়ে আজ ১৪ই আগস্ট, শুক্রবার ভোর থেকে নগরের ষোলশহর এলাকায় চট্টগ্রাম-রাঙ্গামাটি ও কক্সবাজার সংযোগ সড়কের গুরুত্বপূর্ণ অংশে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন অটোরিকশা চালকরা। এর ফলে মুরাদপুর থেকে ২ নম্বর গেট পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। শুক্রবার সকালে ষোলশহরের ফসিল ফিলিং স্টেশনের সামনে গ্যাসের জন্য কয়েকশ সিএনজি অটোরিকশার দীর্ঘ সারি দেখা যায়। চালকদের অভিযোগ, নগরের প্রায় সব ফিলিং স্টেশনে একই সংকট বিরাজ করছে। ২৪ ঘণ্টারও বেশি সময় লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস মিলছে

না। আতিকুল ইসলাম নামের এক চালক জানান, “২৪ ঘণ্টার বেশি সময় ধরে গাড়ি নিয়ে লাইনে দাঁড়িয়ে আছি। গ্যাস না পেয়ে গাড়ি চালাতে পারছি না। পরিবার নিয়ে চলা এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।” অপর এক চালক আক্ষেপ প্রকাশ করে বলেন, “দুই দিন ধরে আয়-রোজগার বন্ধ। অথচ গাড়ির মালিকের জমা ও সংসারের খরচ তো আর থেমে নেই।” সরকার হোসেন নামের আরেক চালক বলেন, “শহরের সব স্টেশনে একই চিত্র। সমাধান না হলে রাজপথে নামা ছাড়া আমাদের আর কোনো পথ নেই।” ফসিল ফিলিং স্টেশনের এক কর্মকর্তা জানান, মূল জাতীয় গ্রিড বা ডিপো থেকে গ্যাসের সরবরাহ না থাকায় তারা সিএনজি দিতে পারছেন না। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত পাম্প কর্তৃপক্ষের

পক্ষে সেবা চালু রাখা সম্ভব নয়। অবরোধের কারণে মুরাদপুর, ষোলশহর ও ২ নম্বর গেট এলাকায় যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহেদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে এবং চালকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার প্রচেষ্টা চালানো হচ্ছে। তবে চালকরা গ্যাস সরবরাহের সুনির্দিষ্ট নিশ্চয়তা ছাড়া সড়ক ছাড়তে অনড় অবস্থান বজায় রেখেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিয়ের পর রোনালদোকে নিয়ে আল নাসরের বিশেষ আয়োজন হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৮ ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক মধ্যপ্রাচ্যে নতুন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস তানজিদের, সেঞ্চুরিতে শক্ত অবস্থানে বাংলাদেশ আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন তারেক রহমান: এনডিটিভি বিদ্যুৎ-গ্যাস সংকট ও জনদুর্ভোগের প্রতিবাদে বাঁশখালীতে যুবলীগ-ছাত্রলীগের মশাল মিছিল সাঈদী সমাচার- একজন ধর্মব্যবসায়ীর উত্থান || আসিফ নজরুল গ্যাসের জন্য চট্টগ্রামে হাহাকার: ‘পাম্পে গ্যাস নেই, পেটে ভাত নেই’, রাজপথে ক্ষুব্ধ সিএনজি চালকদের বিক্ষোভ ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৩৪ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল অভিনব পদ্ধতিতে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা সরিয়ে গড়া হয় খামার! সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ছিনিয়ে নিল যুবদলকর্মীরা ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ ‘ছাদে লোক উঠে’, বাংলাদেশের জন্য তৈরি রেলকোচের ছাদ শক্ত করেছে ভারত আয়নাবাজি: উধাও মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান, কারাগারে নিরপরাধ দিনমজুর সোনা মিয়া দেশে ফিরলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শের বাহাদুর, হাজারো সমর্থকের সংবর্ধনা জাতিসংঘের প্রতিবেদনে দিল্লির লাল কেল্লায় হামলায় আল-কায়েদা সংশ্লিষ্টরা: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দারুণ দিন: এক নজরে সব রেকর্ড চট্টগ্রামজুড়ে গ্যাসের তীব্র সংকট ও লোডশেডিং: যানচলাচল ও রান্নাঘর থেকে শিল্পকারখানায় হাহাকার