জাতিসংঘের প্রতিবেদনে দিল্লির লাল কেল্লায় হামলায় আল-কায়েদা সংশ্লিষ্টরা: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ August, ২০২৬

জাতিসংঘের প্রতিবেদনে দিল্লির লাল কেল্লায় হামলায় আল-কায়েদা সংশ্লিষ্টরা: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ August, ২০২৬ |
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সন্ত্রাসবাদ পর্যবেক্ষণকারী একটি বিশেষায়িত দলের সর্বশেষ প্রতিবেদনে ২০২৫ সালের নভেম্বরে দিল্লির ঐতিহাসিক স্থাপনা লাল কেল্লার সামনে সংঘটিত গাড়ি-বোমা বিস্ফোরণের ঘটনায় আনুষ্ঠানিকভাবে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা একিউআইএসের সম্পৃক্ততা পেয়েছে। একই প্রতিবেদনে সংগঠনটি বাংলাদেশে কার্যক্রম বিস্তারের চেষ্টা করছে বলেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১২৬৭/১৯৮৯/২২৫৩ নিষেধাজ্ঞা কাঠামোর আওতায় গঠিত “অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিম” প্রতি ছয় মাস অন্তর আইএসআইএল (দায়েশ), আল-কায়েদা ও তাদের সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে। এবারের প্রতিবেদনটি সংস্থাটির ৩৮তম প্রতিবেদন, যা গত ১০ই আগস্ট প্রকাশ করা হয় এবং তাতে ২০২৫ সালের ১৬ই ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৯ই জুন পর্যন্ত সময়কালের তথ্য-বিশ্লেষণ তুলে ধরা

হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, একিউআইএস বিগত বছরগুলোতে একটি বিচ্ছিন্ন ও দুর্বল নেটওয়ার্ক থেকে ধীরে ধীরে একটি সংগঠিত আঞ্চলিক জঙ্গি সংগঠনে রূপান্তরিত হয়েছে। বড় ইউনিটের পরিবর্তে ছোট ছোট বিচ্ছিন্ন কোষ বা সেলের মাধ্যমে কাজ করার পাশাপাশি সংগঠনটি নিজস্ব লজিস্টিক ও আর্থিক নেটওয়ার্ক গড়ে তুলেছে, যা নিরাপত্তা সংস্থাগুলোর পক্ষে তাদের শনাক্ত ও দমন করা কঠিন করে তুলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। লাল কেল্লা হামলা ২০২৫ সালের ১০ই নভেম্বর দিল্লির লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে ট্র্যাফিক সিগন্যালে থেমে থাকা একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী এই হামলায় প্রায় ১১ থেকে ১৫ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) চলতি বছরের

মে মাসে এই ঘটনায় ১০ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে, যাদের একিউআইএসের সহযোগী সংগঠন আনসার গাজওয়াতুল হিন্দের (এজিইউএইচ) সঙ্গে সম্পৃক্ততা রয়েছে বলে উল্লেখ করা হয়। হামলার মূল হোতা হিসেবে চিহ্নিত ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক ওমর উন-নবী নিজেও বিস্ফোরণে নিহত হন। এর আগে জাতিসংঘের একটি পর্যবেক্ষণ প্রতিবেদনে হামলার সঙ্গে জইশ-ই-মোহাম্মদের (জেইএম) সংশ্লিষ্টতার ইঙ্গিত মিললেও নতুন প্রতিবেদনে সরাসরি একিউআইএসকেই দায়ী করা হয়েছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, লাল কেল্লার সামনে ২০২৫ সালের নভেম্বরের হামলাটি আনুষ্ঠানিকভাবে একিউআইএসের কর্মকাণ্ড হিসেবে স্বীকৃত হয়েছে। তবে প্রতিবেদনটি জাতিসংঘের নিষেধাজ্ঞা-পর্যবেক্ষণমূলক মূল্যায়ন, যা ভারতে চলমান ফৌজদারি তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার চূড়ান্ত সিদ্ধান্তের বিকল্প নয় বলেও পর্যবেক্ষকরা মনে করিয়ে দিয়েছেন। বাংলাদেশ নিয়ে

উদ্বেগ প্রতিবেদনে সবচেয়ে উল্লেখযোগ্য অংশ হলো, একিউআইএস আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে সক্রিয় থাকার পাশাপাশি বাংলাদেশকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে সেখানে অপারেশনাল সেল প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, সংগঠনটি বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে কাজে লাগিয়ে নিজেদের নেটওয়ার্ক বিস্তৃত করার চেষ্টা চালাতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। রাসায়নিক-জৈবিক অস্ত্রের প্রতি আগ্রহ প্রতিবেদনে আরও বলা হয়েছে, আল-কায়েদা ও আইএসআইএল উভয় সংগঠনই দীর্ঘদিন ধরে রাসায়নিক ও জৈবিক অস্ত্র তৈরির ব্যাপারে আগ্রহী, যদিও প্রযুক্তিগত জটিলতার কারণে তারা এখনো এ ধরনের অস্ত্র তৈরিতে সফল হতে পারেনি। এ প্রসঙ্গে প্রতিবেদনে ভারতে একটি আইএসআইএল-সংশ্লিষ্ট কোষের নির্দেশে রাইসিন নামের বিষ তৈরির চেষ্টার অভিযোগে একজন চিকিৎসকসহ তিনজনকে গ্রেপ্তারের ঘটনার উল্লেখও রয়েছে। জাতিসংঘের এই প্রতিবেদন

দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে, বিশেষত একিউআইএসের মতো সংগঠনের আঞ্চলিক সম্প্রসারণ এবং বাংলাদেশকে ঘিরে তাদের সম্ভাব্য পরিকল্পনার প্রেক্ষাপটে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব