একইসাথে বাসাবাড়ি ও শপিংমলে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হচ্ছে না: রাত ৮টার পর বন্ধ মল-মার্কেট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ August, ২০২৬

একইসাথে বাসাবাড়ি ও শপিংমলে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হচ্ছে না: রাত ৮টার পর বন্ধ মল-মার্কেট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ August, ২০২৬ |
বিএনপি-জামায়াতের শাসনামলে (২০০১-২০০৬) তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান এক টিভি সাক্ষাৎকারে বলেছিলেন একইসাথে বাসাবাড়ি ও শপিংমলে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব নয়। যদিও সেই অসম্ভবকে সম্ভব করে তুলেছিলেন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাত্র ৩ হাজার মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন করে শতভাগ বিদ্যুতায়ন এবং ২৫ হাজার+ মেগাওয়াট সক্ষমতায় নিয়ে যান। যদিও এখন আবার সেই ২৫ বছর পেছনে ফিরে গেছে বাংলাদেশ। খালেদা জিয়ার পুত্র বর্তমানে প্রধানমন্ত্রী। বর্তমানে চরম বিদ্যুৎ বিপর্যয়ের মাঝে তারেক রহমানের সরকারের নতুন সিদ্ধান্ত এলো। বিদ্যুৎ সাশ্রয় এবং বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে জারিকৃত নির্দেশনায় বলা হয়েছে, আজ ১২ই আগস্ট, বুধবার থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও

দোকানপাট সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বন্ধ রাখতে হবে বিভিন্ন স্থাপনা ও প্রতিষ্ঠানের আলোকসজ্জাও। বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় এসব তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে, বিদ্যুৎ বিভাগের গত ১১ই জুনের সিদ্ধান্ত অনুযায়ী এতদিন শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি ছিল। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন এ সিদ্ধান্ত ১২ই আগস্ট থেকেই কার্যকর হবে। নতুন নির্দেশনার আওতায় দেশের বিভিন্ন এলাকায় চলমান ও ভবিষ্যতে অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে শেষ

করতে হবে। অর্থাৎ এসব আয়োজনের ক্ষেত্রেও রাত ৮টার সময়সীমা প্রযোজ্য হবে। তবে জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এ নির্দেশনার বাইরে থাকবে। এর মধ্যে রয়েছে খাবারের দোকান, হাসপাতাল, ফার্মেসি ও ওষুধের দোকানসহ অন্যান্য জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। নির্ধারিত সময়সূচি ও নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে বিদ্যুৎ বিভাগ। সংশ্লিষ্টদের মতে, বিদ্যুতের ব্যবহার কমানো এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপর চাপ নিয়ন্ত্রণে রাখতেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। নতুন সময়সূচি বাস্তবায়নের মাধ্যমে বিশেষ করে সন্ধ্যার পর বিদ্যুতের অতিরিক্ত ব্যবহার কমানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব