ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
‘মানসিকভাবে শক্ত থাকো’, বাবাকে হারিয়ে শোকাচ্ছন্ন মেসিকে রোনালদোর সমবেদনা
বাবাকে শেষ বিদায় জানিয়ে মিয়ামিতে ফিরলেন মেসি
২৩ বছর পর সেই ডারউইনে নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ
বাংলাদেশের বিপক্ষে নামার আগের দিনই একাদশ জানিয়ে দিল অস্ট্রেলিয়া
ভারতীয় মালিকানাধীন দল দুবাই ক্যাপিটালসেই থাকছেন মোস্তাফিজ
বাংলাদেশ সফরে না এসে আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলবে ভারত
আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের
বাংলাদেশ দলেরই আমাকে প্রয়োজন আছে: সাকিব
রাজনৈতিক কারণে নির্বাসনে থাকায় থেমে আছে সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ার। দেশেই আসতে না পারা সাবেক অধিনায়ককে বাংলাদেশের হয়ে খেলতে না দেখার সম্ভাবনাই বেশি। তবে ২০২৭ বিশ্বকাপের কথা চিন্তা করলে সাকিব নিজে মনে করেন, দলের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দলেরই তার প্রয়োজন আছে।
কদিন আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে হাজির হয়ে আলোচনার জন্ম দেন সাকিব। আওয়ামিলীগের প্রতি আবারও আনুগত্য প্রকাশ করেন তিনি। এতে ফের ক্ষুব্ধ হয় বর্তমান ক্ষমতাসীন বিএনপি। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান সাকিবকে তারা কোনভাবেই আর দেশে ঢুকতে দেবেন না।
এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কায় বসে ফ্রি ল্যান্স ক্রীড়া সাংবাদিক সাইদুজ্জামানকে সাক্ষাৎকার দেন সাকিব। তার ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে
অকপটে বলেন, ‘২০২৭ বিশ্বকাপে আমার সম্ভাবনা আছে কিনা জানি না, তবে দলে আমার প্রয়োজনীয়তা আছে এটা জানি। সেটা আমি বলতে পারি।’ ‘শতভাগ আত্মবিশ্বাস আছে (নিজেকে নিয়ে)। এটা তো আমি দেখছি যে দলে আমার প্রয়োজনীয়তা আছে। আমার দরকার আছে কিনা এটা ইয়ে না, আমার বাংলাদেশ দলে দরকার আছে। এটা আমি বুঝতে পারছি। অন্তত ২০২৭ সালের বিশ্বকাপ কিংবা ওয়ানডে সংস্করণে।’ সাকিব মনে করেন বর্তমানের বাংলাদেশের ওয়ানডে দলের ভারসাম্য আদর্শ না। এই ভারসাম্য নিয়ে ২০২৭ বিশ্বকাপে দল খুব ভালো ফল না করার সম্ভাবনাই বেশি। দলের ভারসাম্য ঠিক রাখতে তাকে ওয়ানডে দরকার বাংলাদেশের।