গণহারে পোলট্রি খামার ডেকে আনছে যে বিপদ! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ August, ২০২৬

গণহারে পোলট্রি খামার ডেকে আনছে যে বিপদ!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ August, ২০২৬ |
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাম্প্রতিক এক নতুন গবেষণায় জানা গেছে যে আধুনিক বাণিজ্যিক পোলট্রি খামারগুলোর কারণে খাদ্য বিষক্রিয়া, সেপসিস এবং কিছু ক্ষেত্রে অন্ত্রের ক্যানসারের সাথে জড়িত বিপজ্জনক ব্যাকটেরিয়া ‘ক্যামপাইলোব্যাক্টার’-এর বিস্তার মারাত্মকভাবে বেড়ে যেতে পারে। ‘প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস’-এ প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে যে গত ৩৫ বছরে বাণিজ্যিক উপায়ে লালন-পালন করা মুরগির মধ্যে ক্যামপাইলোব্যাক্টারের প্রাদুর্ভাব প্রায় ১০০ গুণ বৃদ্ধি পেয়েছে। গবেষকদের মতে, দূষিত বা কম রান্না করা মুরগির মাংসে সচরাচর পাওয়া এই ব্যাকটেরিয়াটি যুক্তরাজ্যে ব্যাকটেরিয়াঘটিত খাদ্য বিষক্রিয়ার প্রধান কারণ। গত বছর দেশটিতে প্রায় ৭০,০০০ কেস বা রোগী শনাক্ত করা হয়েছিল। যদিও বেশিরভাগ রোগী এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে ওঠেন,

তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে গুরুতর সংক্রমণ জীবননাশক হতে পারে এবং এটি অন্ত্রের ক্যানসারের ঝুঁকি বাড়ানোর সাথেও সম্পর্কিত। ফুড হাইজিন সার্টিফিকেট সংস্থা জানায়, যুক্তরাজ্যে প্রতি বছর প্রায় ১০০ জনের মৃত্যুর জন্য ক্যামপাইলোব্যাক্টার সংক্রমণ দায়ী। এছাড়া সরকারি পরিসংখ্যান বলছে যে ডায়রিয়া, বমি এবং পেটে ব্যথার মতো লক্ষণ সৃষ্টিকারী এই অসুস্থতার রিপোর্ট করা রোগীর সংখ্যা ২০১৬ সাল থেকে প্রায় এক-তৃতীয়াংশ বৃদ্ধি পেয়েছে। গবেষণাটিতে বলা হয়েছে যে কারখানাভিত্তিক পোলট্রি খামারগুলোর পরিবেশ এমন অবস্থার সৃষ্টি করে, যার ফলে সুপারমার্কেটে পৌঁছানোর আগেই মুরগির মধ্যে ব্যাকটেরিয়া দ্রুত ছড়িয়ে পড়তে পারে। গবেষকদের অভিমত, এই গবেষণাটি নতুন প্রমাণ দিচ্ছে যে তীব্র বা নিবিড় খামার পদ্ধতিসহ মানবসৃষ্ট পরিবেশগত পরিবর্তনগুলো সংক্রামক

রোগের বিস্তার ও প্রাদুর্ভাবে ভূমিকা রাখতে পারে। সংক্রমণের ঝুঁকি কমাতে তারা খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা, পোলট্রি খামার পরিচালনার পদ্ধতিতে উন্নতি আনা এবং মুরগির মাংস সঠিকভাবে ধোয়া ও রান্নার ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন। সূত্র: সামা টিভি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বড়দিনে তিন কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী সাফের ‘প্লে অন পিরিয়ড’ প্রকল্পের পার্টনার সেনোরা চলতি বছর শেষে ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধ করবেন ট্রাম্প মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর মোগল জাহাজে ডাকাতিতে জড়িত টমাস জোন্সের নামে নিউইয়র্কের সৈকত ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার ভূমি অফিসের সার্ভেয়ার আসাদুল কারাগারে ঘুষ চাওয়ার অভিযোগে অভিযুক্ত প্রসিকিউটরের দেশত্যাগ, নিষেধাজ্ঞার তথ্য জানালেন চিফ প্রসিকিউটর সংবিধান সংশোধনে তাড়াহুড়া নয়, ঐকমত্য ও অন্তর্ভুক্তির তাগিদ তরঙ্গের দাম সাশ্রয়ী হলে টেলিযোগাযোগে বিনিয়োগ বাড়বে, বললেন ভিওনের সিইও কান তেরজিওগ্লো বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অসন্তোষ পর্যবেক্ষণ করছে ভারত: জয়সোয়াল শ্রমিকদের উপর হামলার ভিডিও করায় পিটিয়ে শ্রমিকহত্যা; এই মৃত্যুর দায়ও আওয়ামীলীগের উপর চাপালো সরকার শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টদের অনুপ্রবেশের দায় সরকারের: নাহিদ ইসলাম পিএসজি-রিয়ালের চেয়ে পিছিয়ে নেই বার্সেলোনা, দাবি গর্ডনের ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা বিশ্বকাপ ফাইনালকেও ছাড়াল উয়েফার চাপে বিশ্বকাপ বিক্রি সংক্রান্ত নথি প্রকাশে রাজি ফিফা ইউরোপের বিভিন্ন সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা নিউজিল্যান্ডের শিক্ষার্থী ভিসায় আনল চারটি পরিবর্তন মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা ২ নভেম্বর (সোমবার) বিকেল ৫টায় ঢাকা জেলার কেরানীগঞ্জে দক্ষিণ কেরানীগঞ্জ থানা তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুকের তত্ত্বাবধানে অবৈধ স্ট্যান্ড, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার অভিযান চালানো হয়। এই অভিযানে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ দোকানপাট এবং অবৈধ অটোরিকশা স্ট্যান্ড সরিয়ে সড়ক ও ফুটপাতকে পরিষ্কার করা হয়। বিজ্ঞাপন ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আব্দুল্লাহপুর এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ দোকানপাট এবং অবৈধ অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদ করা হয়েছে। এ পদক্ষেপের মাধ্যমে যানবাহনের চলাচল স্বাভাবিক রাখা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা হয়েছে। স্থানীয় পথচারীরা জানান যে, আব্দুল্লাহপুর এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের কারণে দীর্ঘদিন ধরে চলাচলে বাধা ও দুর্ঘটনার ঝুঁকি ছিল। ফুটপাত দখল থাকায় তারা বাধ্য হয়ে সড়ক দিয়ে চলতে হতো, যা যানজট বাড়িয়ে দিত। সড়ক ও ফুটপাত দখলমুক্ত হওয়ায় তারা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এই সুফল বজায় রাখতে নিয়মিত তদারকি ও অভিযান চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক বলেন, যানজট কমানো এবং পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা জরুরি এবং কোনো ধরনের জনদুর্ভোগ মেনে নেওয়া হবে না। সাধারণ মানুষের চলাচলের পথে কেউ বাধা সৃষ্টি করলে, সে যেই হোক, তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ৩০ আহত, ৬০ কারখানায় ছুটি ঘোষণা