যুবলীগ নেতার বাড়িতে হামলা-লুটপাটে গিয়ে জনতার প্রতিরোধে হাত খোয়ানো বিএনপি নেতা কীভাবে ‘জুলাই যোদ্ধা’? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ August, ২০২৬

যুবলীগ নেতার বাড়িতে হামলা-লুটপাটে গিয়ে জনতার প্রতিরোধে হাত খোয়ানো বিএনপি নেতা কীভাবে ‘জুলাই যোদ্ধা’?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ August, ২০২৬ |
২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের উৎখাতের পর ময়মনসিংহে ছড়িয়ে পড়েছিল উল্লাস। কিন্তু সেই রাতের একটি নৃশংস ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। আলোচনার কেন্দ্রে রয়েছেন বিএনপির অঙ্গসংগঠন তাঁতি দলের কোতোয়ালি থানা শাখার যুগ্ম আহ্বায়ক এবং সরকারি তালিকায় ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি পাওয়া আল আমিন (৩৮)। এক হাতে কোপের দাগ এবং অন্য হাতের কবজি বিচ্ছিন্ন হওয়ার ছবি ও বক্তব্য ছড়িয়ে পড়ার পর তার এই ‘আহত হওয়ার গল্প’ নিয়ে তৈরি হয়েছে নানা ধোঁয়াশা। যদিও আল আমিনের দাবি, তিনি বিজয় মিছিল শেষে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কমিশনারের লোকজনের হামলার শিকার হন। তবে স্থানীয় প্রত্যক্ষদর্শী

ও আন্দোলনকারী শিক্ষার্থীদের বক্তব্য আল আমিনের এই দাবির একদম বিপরীত। আল আমিন ২০২৪ সালের ১৬ই অক্টোবর কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় দাবি করেন, ৫ই আগস্ট আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ২৯ নম্বর ওয়ার্ডের তৎকালীন কমিশনার রাশেদুজ্জামান রোমানের কার্যালয়ের সামনে তার ওপর হামলা হয়। যদিও আন্দোলনের প্রত্যক্ষদর্শী ও স্থানীয় নেতারা জানান, ৫ই আগস্ট সন্ধ্যার আগেই শহরের সব বিজয় মিছিল থেমে যায়। মানুষ বাড়ি ফেরে। সারাদেশে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা প্রাণভয়ে দুপুরের পরেই ঘরবাড়ি ছেড়ে আত্মগোপনে চলে গেছেন। আল আমিন নিজেও স্বীকার করেন তাদের বিজয় মিছিল বিকেলে শেষ হওয়ার কথা। আল আমিনের বাড়ি ৪ নম্বর ওয়ার্ডের সানকিপাড়া শেষমোড় এলাকায়। অথচ ঘটনাটি ঘটে তার বাড়ি

থেকে প্রায় ২ কিলোমিটারের বেশি দূরে ২৯ নম্বর ওয়ার্ডের কলপা গ্রামে। দুটি পৃথক স্থানের অবস্থানের প্রেক্ষিতে, শহরে ফেরার পথে ৪ নম্বর ওয়ার্ড পার হয়ে কেউ কলপা গ্রামে যায় না। ফলে “বাড়ি ফেরার পথে হামলা”র দাবিটি ভৌগোলিক বাস্তবতার সাথে খাপ খাচ্ছে না। আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনাটি বিকেল কিংবা সন্ধ্যায় নয়, ঘটে রাত ৯টা থেকে ১১টার মধ্যে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সুলতান মোহাম্মদ রোহানের ভাষ্যমতে, যুবদল নেতা আসাদুজ্জামান নবীন ও আল আমিনসহ ৮-১০ জন কয়েকটি মোটরসাইকেল নিয়ে কলপা গ্রামে যান আধিপত্য বিস্তার করতে। সেখানে আগে থেকেই ব্যবসায়িক ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ছিল। আন্দোলনে উপস্থিত থাকা ‘আকাশ’ (নিরাপত্তার কারণে নাম প্রকাশ করা হচ্ছে

না) নামের এক কর্মী জানান, সেখানে যুবলীগ নেতার বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর গ্রামবাসী একজোট হয়ে মসজিদে মাইকিং করে “ডাকাত পড়েছে” বলে রটিয়ে দেয়। এতে নারী-শিশুসহ পুরো গ্রামবাসী তাদের ঘিরে ফেলে। ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে পালাতে গিয়ে পিচ্ছিল রাস্তায় পড়ে গেলে গ্রামবাসী আল আমিনকে ধরে ফেলে। তখন ডাকাত ভেবে তার ওপর হামলা চালায় এবং তার হাত কেটে ফেলে। ময়মনসিংহ জুলাই আন্দোলনের সমন্বয়ক গকুল সূত্রধর মানিক এখন আল আমিনের ‘জুলাই যোদ্ধা’ হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জানান, ১৯শে জুলাই রেদোয়ান হোসেন সাগরের নিহত হওয়ার ঘটনাসহ আন্দোলনের কোনো পর্যায়েই আল আমিনকে দেখা যায়নি। হঠাৎ করে তিনি কীভাবে গেজেটভুক্ত ‘জুলাই যোদ্ধা’ তালিকায় নাম লেখালেন, নিয়মিত ভাতা

তুলছেন, এককালীন আর্থিক সহায়তাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা হাতিয়ে নিলেন, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় শিক্ষার্থীরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব