গ্রিস উপকূলে দুই দিনে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৬

গ্রিস উপকূলে দুই দিনে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৬ |
গ্রিসের সীমান্ত ও কোস্ট গার্ড এজেন্সি ফ্রন্টেক্স কয়েক ঘণ্টার ব্যবধানে দেশটির উপকূল থেকে ২০০ জনের বেশি অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে। উদ্ধারকৃতদের অধিকাংশই বাংলাদেশ ও সুদানের নাগরিক, পাশাপাশি রয়েছেন মিসরের কয়েকজন নাগরিকও। গ্রিক সংবাদমাধ্যম ‘ডিমোক্রেটিয়া’কে উদ্ধৃত করে মিডল ইস্ট মনিটর জানায়, গ্রিসের দক্ষিণ ক্রিট দ্বীপে অবৈধ অভিবাসীদের প্রবেশ থামছে না। লিবিয়া উপকূল থেকে রওনা হয়ে গত ৪৮ ঘণ্টারও কম সময়ে অন্তত ২০২ জন অভিবাসী পৌঁছে গেছেন ক্রিট দ্বীপে, ফলে দ্বীপ কর্তৃপক্ষ ও অভিবাসী অভ্যর্থনা কেন্দ্রগুলোর ওপর চাপ বেড়েছে বহুগুণ। ডিমোক্রেটিয়ার তথ্যমতে, বৃহস্পতিবার (৬ই আগস্ট) স্থানীয় সময় সকালে ইয়েরাপেত্রা অঞ্চলের দক্ষিণ-পূর্বে ৪০ জন অভিবাসীবাহী একটি নৌকার সন্ধান পায় ফ্রন্টেক্স। এই সংবাদ পাওয়ার পরপরই গ্রিক কোস্ট গার্ড

একটি মাছ ধরার ট্রলারের সহায়তায় যৌথ উদ্ধার অভিযান চালায় এবং অভিবাসীদের নিয়ে যাওয়া হয় আইয়েরাপেত্রা বন্দরে, যেখানে বর্তমানে তাদের পরিচয় শনাক্তকরণের কাজ চলছে। এর কিছু ঘণ্টা আগেই দুটি আলাদা নৌকা থেকে গ্রিক কর্তৃপক্ষ উদ্ধার করে আরও ১১২ জন অভিবাসীকে। এই দলে ছিলেন ৭২ জন বাংলাদেশি, ৩১ জন সুদানি ও ৯ জন মিসরীয় নাগরিক। উদ্ধার হওয়া সব অভিবাসীকে পরবর্তীতে স্থানান্তর করা হয়েছে হেরাক্লিয়ন বন্দরের একটি সাময়িক আবাসনকেন্দ্রে। দ্বীপে অভিবাসীদের আগমন ক্রমাগত বাড়তে থাকায় এই কেন্দ্রটি এখন সাময়িক আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি এক পৃথক বিবৃতিতে গ্রিক কর্তৃপক্ষ জানায়, ৫০ জন অভিবাসী পাচারের অভিযোগে তারা গ্রেপ্তার করেছে ১৬ বছর বয়সী এক দক্ষিণ সুদানি কিশোরকে। আইয়েরাপেত্রা থেকে

প্রায় ২৮.৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে চালানো এক উদ্ধার অভিযানের সময় তাকে আটক করা হয়। উদ্ধারকৃত অভিবাসীদের বরাত দিয়ে জানা গেছে, অভিযুক্ত ওই কিশোর প্রত্যেকের কাছ থেকে দেড় থেকে দুই হাজার মার্কিন ডলার নিয়ে লিবিয়ার তোবরুক শহর থেকে তাদের গ্রিসে পাচার করছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ক্ষমতা গেলে সবার আগে পল্টি দেন তারকা রাজনীতিবিদরা, দু’দিনের রাজনীতিবিদ সাকিব কেন ব্যতিক্রম? অস্ট্রেলিয়ার তৃতীয় সারির দলের কাছে ৫৪ রানে অলআউট হয়ে ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের নোয়াখালীতে পেশাদার পর্ন স্টুডিওর সন্ধান: দুই সন্তানসহ দম্পতি কারাগারে বিবস্ত্র অবস্থায় পরনারীর ঘর থেকে যুবদল সভাপতিকে আটকের পর উত্তম-মধ্যম গ্রিস উপকূলে দুই দিনে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি বঙ্গবন্ধুর প্রেরণার উৎসস্থল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৬ তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি ভারতের নরেন্দ্র কোম্পানি থেকে ২.৩ টন টিয়ার গ্যাস আমদানি সেনাবাহিনীর বেগমগঞ্জ জেলা নির্বাচন অফিসে ঘুষ-দুর্নীতি: এনআইডি জালিয়াতিতে যৌথ সিন্ডিকেটের দৌরাত্ম্য জুলাইতে মার্কিন দূতাবাসের সেফ হাউসে মজহার শিষ্যদের মগজ ধোলাইপর্ব এবং বেহাত বিপ্লব লিওনেল মেসির বাবা আর নেই আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতা কাঠামো চূড়ান্ত: ইরান নাটোরে বাস-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ভারতের জেন জি-রা কি সত্যিই বাড়ি কেনা বন্ধ করে দেবে? উভয় সংকটে ট্রাম্প, কঠিন সিদ্ধান্তের মুখে ওয়াশিংটন মার্কিন নিষেধাজ্ঞায় পিষ্ট কিউবা, ‘আরেকটি গাজা’ হওয়ার সতর্কবার্তা নতুন সমরাস্ত্র পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র ২০২৭ সালের শুরুতেই বিশ্ববাজারে স্বর্ণের দামে হবে বড় উত্থান নাইটক্লাবে মারামারি করে বিপদে ইংল্যান্ডের স্ট্রাইকার বিগ বস বাংলার সম্প্রচার শুরু