বাংলাদেশে গণতন্ত্র, অর্থনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতা হুমকিতে— দিল্লিতে সংবাদ সম্মেলনে শেখ হাসিনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ August, ২০২৬

বাংলাদেশে গণতন্ত্র, অর্থনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতা হুমকিতে— দিল্লিতে সংবাদ সম্মেলনে শেখ হাসিনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ August, ২০২৬ |
ভারতের রাজধানী নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন এবং গণতন্ত্র ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর এটিই তাঁর প্রথম প্রকাশ্য সংবাদ সম্মেলন। বক্তব্যে শেখ হাসিনা অভিযোগ করেন, বর্তমান ক্ষমতাসীনরা মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার এবং বাংলাদেশ যে ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়েছিল তা পুনর্লিখনের চেষ্টা করছে। তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী ও শীর্ষ সন্ত্রাসীদের মুক্তি দেওয়া হয়েছে এবং নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসার পরও দেশের পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে শেখ হাসিনা কিছু পরিসংখ্যান তুলে ধরেন — জিডিপি প্রবৃদ্ধি

আওয়ামী লীগ সরকারের ৬.৮০ শতাংশ থেকে নেমে ২.২২ শতাংশে দাঁড়িয়েছে, ব্যাংক খাতে খেলাপি ঋণ ১৩ শতাংশ থেকে বেড়ে ৪৭ শতাংশ হয়েছে এবং দারিদ্র্যের হার ১৮.৬০ শতাংশ থেকে বেড়ে ৪৬.৮ শতাংশে পৌঁছেছে। তিনি আরও বলেন, প্রায় ২ কোটি মানুষ নতুন করে বেকার হয়েছেন এবং পাঁচশতাধিক শিল্প-কারখানা বন্ধ হয়ে গেছে। এসব পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করা যায়নি। নিজের শাসনামলের সাফল্যের কথা তুলে ধরে শেখ হাসিনা জানান, তাঁর চার মেয়াদে পদ্মা সেতু, মেট্রোরেল, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কর্ণফুলী টানেলসহ বড় প্রকল্প বাস্তবায়িত হয়েছে এবং জিডিপি প্রবৃদ্ধি সাড়ে ৬ থেকে সাড়ে ৭ শতাংশের মধ্যে বজায় ছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব