জুলাইয়ের ইতিহাস ধামাচাপার অভিযোগে অনুষ্ঠান বয়কট এনসিপি নেতাদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৬

জুলাইয়ের ইতিহাস ধামাচাপার অভিযোগে অনুষ্ঠান বয়কট এনসিপি নেতাদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৬ |
জুলাই দিবস উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রদর্শিত একটি ডকুমেন্টারি ঘিরে আপত্তির জেরে অনুষ্ঠান বয়কট করে অডিটোরিয়াম ত্যাগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। ডকুমেন্টারিতে জুলাইয়ের গুরুত্বপূর্ণ ঘটনা ও নিহতদের যথাযথভাবে তুলে ধরা হয়নি, প্রকৃত ইতিহাস ধামাচাপা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা। আজ ৫ই আগস্ট, বুধবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই বিষয়ক আলোচনা সভা এবং জুলাইয়ের বিক্ষোভকারীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ডকুমেন্টারি প্রদর্শনের পরপরই নিহতদের পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের একাংশ প্রতিবাদ জানাতে শুরু করেন। তাদের অভিযোগ, জুলাইয়ের প্রকৃত ইতিহাস, গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ এবং নিহতদেরকে ডকুমেন্টারিতে যথাযথভাবে প্রতিফলিত হয়নি। একপর্যায়ে মিলনায়তনে

হট্টগোলের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী উপস্থিতদের শান্ত থাকার আহ্বান জানান। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের আহ্বানে আন্দোলনের অন্যতম নেতা ও এনসিপির নেতা আক্তার হোসেন বক্তব্য দেন। তিনি বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিলেও ডকুমেন্টারি নিয়ে নিজের আপত্তিও তুলে ধরেন। পরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ডকুমেন্টারিতে থাকা অসম্পূর্ণতার জন্য দুঃখ প্রকাশ করেন এবং জানান, সংশ্লিষ্ট প্রতিনিধিদের নিয়ে এটি পুনরায় পর্যালোচনা ও সংশোধন করা হবে। তাদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংযোজন ও সংশোধনের মাধ্যমে ডকুমেন্টারিকে আরও পূর্ণাঙ্গ করা হবে। তবে পরবর্তীতে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়ার সময় এনসিপির নেতা আক্তার হোসেন একই অভিযোগ পুনর্ব্যক্ত করেন। এরপর রাষ্ট্রপতির অনুমতি নিয়ে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে অনুষ্ঠান বয়কট করে অডিটোরিয়াম ত্যাগ করেন। এনসিপি

নেতাদের বেরিয়ে যাওয়ার পরও রাষ্ট্রীয় অনুষ্ঠানের বাকি কর্মসূচি নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জয়: ব্যর্থ রাষ্ট্র হতে যাচ্ছে না, ইতিমধ্যেই বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করে ফেলেছে ইউনূস গং সংকট কাটাতে মরক্কোয় ইনফান্তিনোর জরুরি বৈঠক জুলাইয়ের ইতিহাস ধামাচাপার অভিযোগে অনুষ্ঠান বয়কট এনসিপি নেতাদের শফিকুর: দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, তা হবে না সমিতির ৪০০ কোটি টাকা আত্মসাৎ করে পলাতক জামায়াত আমির গ্রেপ্তার আদালতে এনসিপি নেতা সালাউদ্দিনের ওপর ছাত্রদলের ডিম নিক্ষেপ মেজর জিয়াকে ‘ঘোষক’ বানানো ইতিহাসের পুনরাবৃত্তি: তারেক রহমানকে “১ দফার ঘোষক” দাবি বিএনপির মধ্যরাতে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১৭ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০ তিন বছর পর ধ্বংসস্তূপ থেকে ফিলিস্তিনের সাবেক মন্ত্রীর পরিবারের ১১২ জনের লাশ উদ্ধার গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্সে নতুন নেতৃত্ব, আগস্টেই গণতান্ত্রিক উপবিধি প্রণয়নের ঘোষণা: প্রবাসীদের অংশগ্রহণে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক সংগঠন গঠনের প্রত্যয়; চেয়ারম্যান নির্বাচিত আজম চৌধুরী শোককে শক্তিতে রূপান্তরের অঙ্গীকারে নিউইয়র্কে বঙ্গবন্ধু স্মরণে প্রবাসীদের আলোর মিছিল: আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন, কালো ব্যাজ ও শোক র‍্যালি; বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুললেন তসলিমা, গণতন্ত্র ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের জয়জয়কার: সেরা অভিনেতা শাকিব খান, সেরা অভিনেত্রী বুবলী, সেরা পরিচালক হৃদি হক; আজীবন সম্মাননা পেলেন কিংবদন্তি আহমেদ শরীফ তাসনুভা প্রসঙ্গে ১,২৩০ জনের সাক্ষর: ধর্মীয় আপত্তি থেকে ফৌজদারি আইন—কোথায় টানতে হবে সীমারেখা? স্কটল্যান্ডে কমনওয়েলথ গেমসে গিয়ে পালিয়েছেন পাকিস্তান ও উগান্ডার অ্যাথলেট পশ্চিমা বিশ্বে ভিসা প্রত্যাখ্যানের ভিড়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আশার আলো ভারতের আইসিসিআর বৃত্তি ইউক্রেন-রাশিয়া আকাশ ও সমুদ্র যুদ্ধে নতুন মোড় শান্তা ফারজানাসহ ৬ জন গ্রেপ্তার মারা গেছেন ‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত