দুবাইয়ে সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন রেমিট্যান্সযোদ্ধা ফরহাদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ আগস্ট, ২০২৬

দুবাইয়ে সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন রেমিট্যান্সযোদ্ধা ফরহাদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ আগস্ট, ২০২৬ |
দুবাইয়ে কর্মস্থলে এক সহকর্মীকে বাঁচাতে গিয়ে ফরহাদ হোসেন (৩০) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে দুবাইয়ে একটি কোম্পানিতে কাজ করার সময় তার এক সহকর্মী বিদ্যুতায়িত হন। এ সময় তাকে উদ্ধার করতে এগিয়ে যান ফরহাদ হোসেন। সহকর্মীকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পর্শে আসেন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়, তবে ওই শ্রমিক প্রাণে বেঁচে যান। ফরহাদের মৃত্যুর খবরে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ১০ ও ৭ বছর বয়সি দুই সন্তানকে নিয়ে তার স্ত্রী মৌসুমি আক্তার গভীর শোকে মুহ্যমান হয়ে পড়েছেন। তার দুই সন্তানই

স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। মৌসুমি আক্তার জানান, প্রায় চার বছর আগে সংসারের হাল ধরতে অটোভ্যান বিক্রি, ব্যাংক ঋণ ও ধারদেনা করে দুবাই পাড়ি জমান ফরহাদ। বছরখানেক আগে ছুটিতে দেশে এসে পরিবারের সঙ্গে কিছুদিন সময় কাটিয়ে আবার কর্মস্থলে ফিরে যান। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, এখনো প্রায় দেড় লাখ টাকা ঋণ রয়েছে। আমার দুই সন্তানকে নিয়ে কীভাবে চলব, বুঝতে পারছি না। সহকর্মীকে বাঁচাতে গিয়ে আমার স্বামী প্রাণ হারালেন। স্থানীয়রা জানান, ফরহাদ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তারা সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। এদিকে, ফরহাদের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিখোঁজ কাস্টমসকর্মীর ১৫ টুকরা লাশ পুকুরে তেলের দামে মহাবিপর্যয়ের শঙ্কা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট কলেজছাত্রী ধর্ষণ মামলায় কারাগারে পাঠানো সেই ছাত্রদল নেতাকে বহিষ্কার সিলেটে ছাত্রলীগের মিছিল, অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা গভীর রাতে তরুণীর সাথে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা- ‘আগেই বিয়ে হয়েছে’ ফেনীতে বন্যা নিয়ন্ত্রণের বাঁধ কেটে বালি-মাটি লুটছেন বিএনপির নেতারা বাংলাদেশের রপ্তানি-কনটেইনার বুকিং কমিয়ে ফ্রেইট রেট বাড়াল শিপিং কোম্পানি: লিড টাইম ও ব্যয় বাড়ল দ্বিগুণ গ্যাস সংকটের মাঝেই এলপিজির দাম বাড়াল সরকার: মড়ার ওপর যেন খাঁড়ার ঘা শ্রীলঙ্কা সিরিজে অনিশ্চিত জাসপ্রীত বুমরাহ গোপনে প্রবাসীর স্ত্রীর স্নানের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার শফিকুল খাইবার শিকান: ইরানের যে ক্ষেপণাস্ত্র ঘুম কেড়ে নিয়েছে যুক্তরাষ্ট্রের ৪ কোটি ডলার পরিশোধ না করেই বাংলাদেশ থেকে পণ্য ক্রয় বন্ধ করল ইউরোপের ব্র্যান্ড এলপিপি ফিফা সভাপতির পদ ছাড়ার চাপে ইনফান্তিনো ‘অর্থাভাবে’ মেট্রোরেলের কাজ বন্ধ হলেও ফ্যামিলি কার্ড জরিপে ব্যয় ২ হাজার কোটি টাকা! বাংলাদেশ আসিয়ানের সদস্যপদ পাবে না, জানিয়ে দিলেন মহাসচিব কাও কিম ইইউর ১৫ দেশে কমেছে বাংলাদেশি পোশাক রপ্তানি: গার্মেন্টস খাতে বড় বিপর্যয় আসন্ন জাতীয় পরিচয়পত্র করানোর কথা বলে মামাতো বোনকে ধর্ষণ, ছাত্রদলের যুগ্ম সম্পাদক গ্রেপ্তার বন্যার্তদের জন্য বরাদ্দ ছিল ৩০ মেট্রিক টন চাল, এক মুঠোও জোটেনি কারো ভাগ্যে