মিরাজকে সরিয়ে ওয়ানডের নতুন অধিনায়ক লিটন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ জুলাই, ২০২৬

মিরাজকে সরিয়ে ওয়ানডের নতুন অধিনায়ক লিটন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জুলাই, ২০২৬ |
চলতে থাকা গুঞ্জনই সত্য হলো। ওয়ানডে অধিনায়কের পদ থেকে মেহেদী হাসান মিরাজকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তার বদল লিটন দাসকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে। সভাপতি তামিম ইকবাল বুধবার মিরপুরে সংবাদ সম্মেলনে এই খবর জানিয়েছেন। নাজমুল হোসেন শান্তর স্থলাভিষিক্ত হয়ে ২০২৪ সাল থেকে দলের নেতৃত্ব দিয়ে আসছিলেন মিরাজ। তাঁর অধীনে ২৪ ম্যাচ খেলে ১০ জয়ের বিপরীতে ১৩টিতে হেরেছে টাইগাররা, আর ১টি ম্যাচ টাই হয়েছে। তাঁর জয়ের হার ৪৩.৭৫ শতাংশ, যা অন্তত ১০ ম্যাচে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ অধিনায়কদের মধ্যে তৃতীয় সেরা; তাঁর আগে আছেন শুধু মাশরাফি বিন মর্তুজা (৫৮.১৩) ও সাকিব আল হাসান (৪৪.২৬)। দেশের বাইরে মিরাজের নেতৃত্বে দশ ম্যাচের

৭টাই হারে বাংলাদেশ। মিরাজের ফর্ম ও নেতৃত্ব ছিলো প্রশ্নবিদ্ধ। দায়িত্ব পাওয়া লিটন নিয়মিত অধিনায়কদের অনুপস্থিতিতে বিভিন্ন সময় ভারপ্রাপ্ত হিসেবে নেতৃত্ব দিয়েছেন লিটন। সব মিলিয়ে তাঁর নেতৃত্বে ৭ ম্যাচ খেলে ৩টিতে জিতেছে বাংলাদেশ, হেরেছে ৩টিতে এবং ১টি ম্যাচ অমীমাংসিত থাকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাদকাসক্তি: ইসলামে কঠোর নিষেধাজ্ঞা, মহানবীর (সা.) সতর্কবার্তা ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আগস্ট থেকে প্রকোপ বাড়ার শঙ্কা ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা ঢাবির ৬ অধ্যাপককে অব্যাহতি, সাদেকা হালিমকে বরখাস্তের সিদ্ধান্ত ৮৬ ডেপুটি ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ জ্বালানি তেলের দাম নিয়ে যে সিদ্ধান্ত এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু মার্কিন অবরোধকে ফাঁকি দিয়ে মালয়েশিয়ায় বিক্রি হচ্ছে ইরানের তেল, চূড়ান্ত গন্তব্য চীন বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার সিলেটে পরপর দুবার এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ঢাকায় বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন আগুনে পুড়ে নিহত ৬ প্রবাসীর কঙ্কাল উদ্ধার, পরিচয় শনাক্তে জটিলতা বেতনভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ শ্রমিকদের বিশ্বকাপ ফাইনালের পর মারামারির ঘটনায় আর্জেন্টিনার তিন জনের বিরুদ্ধে ফিফার মামলা মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর এর বাংলাদেশ সফর দ্য আউটলুককে শেখ হাসিনা: ‘বাংলাদেশ ভালো নেই, দেশকে বাঁচাতে, মানুষের পাশে দাঁড়াতেই ফিরব’ ঘটনাস্থলে না থেকেও জুলাই মামলা: আদালতে আত্মসমর্পণ ফেনী জেলা আওয়ামী লীগ নেতার বাউফলে গৃহবধূর সাথে পরকীয়া, জামায়াত সেক্রেটারিকে ব্যাপক উত্তম-মধ্যম খোদ চাঁদপুরেই মধ্যবিত্তের নাগালের অনেক বাইরে সাধের ইলিশ, ডিমের কেজিও ৬ হাজার