আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ জুলাই, ২০২৬

আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুলাই, ২০২৬ |
আর্জেন্টিনার বিরুদ্ধে শেষ বত্রিশের ম্যাচে কেপ ভার্দের সিডনি লোপেস কাব্রালের সেই চমৎকার গোলটি ২০২৬ ফিফা বিশ্বকাপের ‘টুর্নামেন্টের সেরা গোল’ নির্বাচিত হয়েছে। সোমবারে ফিফা আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়। তুর্কি ক্লাব ট্র্যাবজনস্পরের এই ফুলব্যাক গত ৪ জুলাই মিয়ামিতে টুর্নামেন্টের অন্যতম দৃষ্টিনন্দন মুহূর্তটি উপহার দেন। অতিরিক্ত সময়ে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে কাটিয়ে ডি-বক্সের বাইরে থেকে এক দুর্দান্ত বাঁকানো শটে এমিলিয়ানো মার্তিনেসকে পরাস্ত করে বল জালে জড়ান তিনি। যার ফলে ম্যাচটি ২-২ সমতায় ফিরেছিল। উজবেকিস্তানের এলদোর শোমুরোদোভ এবং হাইতির উইলসন ইসিদোরের আকর্ষণীয় গোলগুলোকে পেছনে ফেলে কাব্রালের শটটি সেরা গোলের মুকুট ছিনিয়ে নেয়। এর মাধ্যমে তিনি ম্যাক্সি রদ্রিগেস, দিয়েগো ফোরলান, হামেস রদ্রিগেস, বেঞ্জামিন পাভার্ড এবং রিশার্লিসনের মতো তারকাদের

তালিকায় যুক্ত হলেন। সেই স্মরনীয় মুহূর্তটির কথা মনে করে কাব্রাল বলেন, ‘প্রতিপক্ষ খেলোয়াড়কে কাটিয়ে ওঠার পর আমি একটু ফাঁকা জায়গা দেখতে পাই এবং ভেবেছিলাম, ‘দেখা যাক একটা চেষ্টা করে।’ তিনি আরও যোগ করেন, ‘আমি দুই পায়েই ভালো শট নিতে পারি। ওপরের কোণটি লক্ষ্য করে জোরালো শট নিয়েছিলাম। বলটি যখন জালে ঢুকে যাচ্ছে দেখলাম, নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না! সবাই মাথার ওপর হাত দিয়ে চিৎকার করছিল।’ কাব্রাল বলেন, ‘আমি না ভেবেই দৌড়াতে শুরু করেছিলাম। তারপর উপলব্ধি করলাম, বিশ্বকাপে এত চমৎকার একটি গোল করেছি। বিশ্বকাপে গোল করার স্বপ্ন সবাই দেখে, কিন্তু এত বড় মঞ্চে এত বড় দলের বিরুদ্ধে এভাবে গোল করা সত্যিই অবিশ্বাস্য।’ যদিও শেষ

পর্যন্ত ম্যাচটিতে ৩-২ ব্যবধানে হেরে যায় কেপ ভার্দে, তবুও গোলটি মিয়ামি স্টেডিয়ামে তৈরি করেছিল অবিস্মরণীয় মুহূর্ত। আনন্দের আতিশয্যে গ্যালারির দিকে কাব্রাল যখন উদযাপনের জন্য দৌড়ে যান, তখন তার মা তেরেসা আবেগে জ্ঞান হারিয়ে ফেলেন। কাব্রাল বলেন, ‘ম্যাচের আগে আমি আমার মা ও বান্ধবীকে বলেছিলাম, যদি গোল করি তবে তাদের দিকেই দৌড়ে যাব। সেখানে গিয়ে দেখি আমার মা কাঁদছেন। আমি গোল করার পর তিনি জ্ঞান হারিয়ে ফেলায় আমি যে সেখানে দাঁড়িয়ে আছি, তা টেরই পাননি। সবাই তার দেখভাল করছিল।’ গোলটির পর শৈশবের অন্যতম আইডলের কাছ থেকেও প্রশংসা পান কাব্রাল। ২৩ বছর বয়সী এই ডিফেন্ডার বলেন, ‘ম্যাচের পর আমি মার্সেলোর একটি বার্তা পাই। তিনি আমার

সবচেয়ে বড় আইডলদের একজন। মার্সেলো আমাকে জানান, তিনি আমার গোলটিকেই টুর্নামেন্টের সেরা হিসেবে ভোট দিয়েছেন।’ কাব্রাল আরও জানান, ‘আমি তাকে ধন্যবাদ জানিয়েছিলাম এবং বলেছিলাম, তিনি আমার খেলা দেখেছেন এতেই আমি কতটা সম্মানিত বোধ করছি তা বোঝাতে পারব না। তিনি উত্তরে লেখেন, ‘তোমার খেলা দেখে আনন্দ পেয়েছি। তুমি সত্যিই অসাধারণ।’ আমি বিশ্বাসই করতে পারছিলাম না।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার