ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মেসিকেই বিশ্বকাপের সেরা খেলোয়াড় ঘোষণা
কাভা পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপে উজবেকিস্তানকে হারাল বাংলাদেশ
বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি
ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন
অবসরের ইঙ্গিত দিলেন মার্তিনেজ?
বিশ্বকাপ ফাইনাল শেষের অনভিপ্রেত নাটকে কাঠগড়ায় আর্জেন্টিনা
আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ
বিশ্বকাপজয়ী রদ্রির পিঠে অস্ত্রোপচার, ম্যানচেস্টার সিটিতে অনিশ্চয়তা
স্পেনকে বিশ্বকাপ জেতানোর অন্যতম নায়ক রদ্রি আবারও মাঠের বাইরে ছিটকে যাচ্ছেন। ম্যানচেস্টার সিটির এই তারকা মিডফিল্ডারকে পিঠের চোটের কারণে অস্ত্রোপচারের টেবিলে বসতে হচ্ছে। তবে কবে নাগাদ তিনি মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে ক্লাবের পক্ষ থেকে এখনো নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।
চলতি গ্রীষ্মেই স্পেনের দীর্ঘ প্রতীক্ষিত বিশ্বকাপ জয়ে অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেন রদ্রি। দুর্দান্ত পারফর্ম করে জিতে নেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’। স্পেনের শিরোপাজয়ের পথে আটটি ম্যাচের সব কটিতেই মূল একাদশে ছিলেন তিনি। বিগত দুটি মৌসুমে চোটের কারণে একের পর এক ধাক্কা সামলে এটি ছিল তার ক্যারিয়ারের চমৎকার এক প্রত্যাবর্তন। কিন্তু সেই আনন্দের ঘোর কাটতে না কাটতেই
আবারও বড় ধাক্কা খেলেন তিনি। ক্যারিয়ারের ঠিক এমন এক মুহূর্তে এই চোট এলো, যখন ম্যানচেস্টার সিটির সঙ্গে তার চুক্তির মেয়াদের আর মাত্র এক বছর বাকি। দ্য অ্যাথলেটিকের খবর অনুযায়ী, বিশ্বকাপের পর নতুন চুক্তি নিয়ে ক্লাবের সঙ্গে আলোচনার কথা থাকলেও, এখনই সিটিতে থাকার বিষয়ে কোনো সবুজ সংকেত দেননি রদ্রি। ব্যালন ডি’অর জয়ী এই তারকা দীর্ঘদিন ধরেই নিজ দেশে ফেরার ইঙ্গিত দিয়ে আসছেন। অবসর নেওয়ার আগে স্পেনে খেলার ইচ্ছার কথা তিনি নিজেও লুকিয়ে রাখেননি। তবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ তাকে দলে ভেড়াতে ইচ্ছুক—এমন আলোচনার কথা শোনা গেলেও গণমাধ্যমের খবর বলছে, রিয়াল আপাতত রদ্রিকে নিয়ে কোনো পরিকল্পনা করছে না। ২০২৪ সালের সেপ্টেম্বরে হাঁটুর চোটের (এসিএল) পর
থেকেই নিজের সেরা ছন্দ ফিরে পেতে লড়াই করছেন রদ্রি। সেই চোটের কারণে ২০২৪-২৫ মৌসুমের প্রায় পুরোটা সময়ই তিনি মাঠের বাইরে কাটাতে বাধ্য হন। এরপর গত মৌসুমেও হ্যামস্ট্রিং ও কুঁচকির চোট তার পিছু ছাড়েনি। ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে পুরো মৌসুমে তিনি মাত্র ৩৩টি ম্যাচ খেলার সুযোগ পান, যার মধ্যে প্রিমিয়ার লিগে শুরু থেকে খেলেছেন মাত্র ১৭টি ম্যাচে। অথচ এই চোটের মিছিলে পড়ার আগে সিটি দলটির মূল প্রাণভোমরা ছিলেন রদ্রিই। ২০২২-২৩ মৌসুমে সিটির ঐতিহাসিক ট্রেবল জয়ের নেপথ্যে বড় অবদান ছিল তার। সেবার ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে সিটির চ্যাম্পিয়নস লিগ জয়ের একমাত্র গোলটি এসেছিল এই স্প্যানিশ তারকার পা থেকেই। সব মিলিয়ে সে মৌসুমে
ক্লাবের হয়ে খেলেছিলেন ৫৬টি ম্যাচ। রদ্রির এই নতুন চোট সিটি শিবিরের জন্য বড় দুশ্চিন্তার কারণ হলেও, চলতি দলবদলে নটিংহ্যাম ফরেস্ট থেকে ১১৬ মিলিয়ন পাউন্ডে এলিয়ট অ্যান্ডারসনকে দলে ভিড়িয়ে মাঝমাঠের শক্তি খানিকটা বাড়িয়েছে গার্দিওলার দল। তবে বের্নার্দো সিলভা ইতিহাদ ছাড়ার পর মেতেও কোভাসিচ ও নিকো গঞ্জালেসের ভবিষ্যৎ নিয়েও দোলাচল রয়েছে। আগামী ২৩ আগস্ট বোর্নমাউথের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন প্রিমিয়ার লিগ মৌসুম শুরু করতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। তবে মৌসুমের উদ্বোধনী ম্যাচে দলটির অন্যতম সেরা এই নির্ভরযোগ্য সেনানীকে দেখা যাবে কি না, তা নিয়ে ঘোর অনিশ্চয়তা রয়েই গেল।