ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড
দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয়
শান্তিতে ফুটবল ম্যাচ দেখতে স্ত্রীকে চেয়ারে বেঁধে বেসমেন্টে ফেলে রাখলেন স্বামী
অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা
ব্রুকের বিশ্বরেকর্ড বৃথা, রেকর্ডবুক তছনছ করে ইংল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা
বিজেপির জোটে যোগ দিতেই ইউসুফ পাঠানকে জমি উপহার
তিনশ বলে ১৬০, টাইগাররা কি পারবে ৪১ রানে জিততে
যে কারণে স্পেনের বিশ্বকাপ শিরোপা নেইমারকে উৎসর্গ করলেন নিকো
দীর্ঘ ১৬ বছর পর আবারও বিশ্বকাপের স্বাদ পেল স্পেন। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে রোববার রাতের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারে মতো শিরোপা উদযাপনে মাতেন স্প্যানিশরা।
স্পেনের জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল বদলি নামা নিকো উইলিয়ামসের। তার কাটব্যাকেই বল পেয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন ফেরান তোরেস। তাতে নিশ্চিত হয় স্পেনের বিশ্বকাপ। দীর্ঘ আকাঙ্ক্ষিত এই বিশ্বকাপ শিরোপা নেইমারকে উৎসর্গ করেছেন নিকো।
ম্যাচ শেষে নিকো উইলিয়ামস বলেছেন, ‘আমি খুবই খুশি। এটা আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। ছোটবেলা থেকেই নেইমার আমার আদর্শ। আশা করি, তিনি আমাদের খেলা দেখেছেন। এই শিরোপা তার জন্যেও।’
উল্লেখ্য, ম্যাচে একবার জালে বল জড়িয়েছিলেন নিকো উইলিয়ামস। তবে ফাউলের জন্য সেই গোলটি বৈধতা পায়নি। ওই
বাতিল গোল প্রসঙ্গে নিকো জানিয়েছেন, চ্যাম্পিয়ন হওয়ায় ওটা নিয়ে ভাবছেন না তিনি।
বাতিল গোল প্রসঙ্গে নিকো জানিয়েছেন, চ্যাম্পিয়ন হওয়ায় ওটা নিয়ে ভাবছেন না তিনি।





