বিশ্বকাপ থেকে ফিফার রেকর্ড আয়ে ধামাচাপা পড়ছে বিতর্ক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৬

বিশ্বকাপ থেকে ফিফার রেকর্ড আয়ে ধামাচাপা পড়ছে বিতর্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৬ |
চলতি বিশ্বকাপ থেকে ফিফা রেকর্ড ১৫ বিলিয়ন ডলার রাজস্ব আয়ের ঘোষণা দিতে যাচ্ছে। এটি টুর্নামেন্ট শুরুর আগে নির্ধারিত লক্ষ্যমাত্রাকে উল্লেখযোগ্যভাবে ছাড়িয়ে গেছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো শনিবার সদস্য অ্যাসোসিয়েশনগুলোকে এই আয় বৃদ্ধির কথা জানিয়েছেন। আসরের শুরুতে নিয়ন্ত্রক সংস্থাটি ১১ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছিল। সংশ্লিষ্ট সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে, আয়ের বড় অংশ এসেছে হসপিটালিটি ও টিকিট বিক্রি, বিশেষ করে চড়া দামের সেকেন্ডারি মার্কেট (টিকিট পুনঃবিক্রয়ের বাজার) থেকে। সেকেন্ডারি মার্কেটে ফিফা ক্রেতার কাছে থেকে ১৫ শতাংশ এবং বিক্রেতার কাছে থেকে আরও ১৫ শতাংশ কেটে রাখে। ধারণা করা হচ্ছে ফিফার এই বর্ধিত আয়ের সুফল পাবে ফুটবল অ্যাসোসিয়েশনগুলো। পাশাপাশি নানা বিতর্কে ঘেরা একটি আসর শেষ

করার পর এই আয়ের মাধ্যমে ইনফান্তিনো নিজের অবস্থান আরও সুসংহত করার সুযোগ পাবেন। এদিকে বিতর্ক সত্ত্বেও আগামী মার্চ মাসে হতে যাওয়া পুনর্নির্বাচনের জন্য ইনফান্তিনো ফিফার সদস্য অ্যাসোসিয়েশনগুলোর কাছে থেকে ২০০টিরও বেশি সমর্থনের প্রতিশ্রুতি পেয়েছেন। রেকর্ড আয়ের পর বাড়তি তহবিল পাওয়ার সম্ভাবনা থাকায় কিছু অ্যাসোসিয়েশন হয়তো তাদের অসন্তোষ প্রকাশ্যে আনা থেকেও বিরত থাকবে। রাজস্বের এমন বিপুল জোয়ার নিকট ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে আরেকটি বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনাকেও বাড়িয়ে দিতে পারে। বিডের জন্য উন্মুক্ত থাকা পরবর্তী বিশ্বকাপটি হবে ২০৩৮ সালে। গত শুক্রবার এক সংবর্ধনা অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও যুক্তরাষ্ট্রে আবার বিশ্বকাপ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছেন। ওই অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আপনাদের (ফিফা) আবারও যুক্তরাষ্ট্রকে বেছে নেওয়া উচিত।

সেবার আমরা এককভাবে আয়োজক হবো। কানাডা ও মেক্সিকো থাকবে না।’ জানা গেছে, ২০২৯ সালের ক্লাব ওয়ার্ল্ড কাপ আয়োজনের বিষয়েও যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিফার আলোচনা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ল্যাবে মানবদাঁত তৈরির পথে বিজ্ঞানীরা, চিকিৎসায় আসতে পারে বৈপ্লবিক পরিবর্তন বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন জিদান থেকে এনজো ফার্নান্দেজ—বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড দেখেছেন কারা বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম? গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ভারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ