ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সাইফুদ্দিন ও রিশাদের ঝলকে টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ
ফিফার সবচেয়ে বড় স্পন্সর অ্যাডিডাসের দুই দলই ফাইনালে, কোণঠাসা নাইকি
মেসির ফাইনাল দেখতে ৫ লাখি টিকিটও নিমেষে সাবাড়!
বিশ্বকাপে মাঠের বাইরের তারকা ইয়ামালের ছোট ভাই
ফাইনালে কার পক্ষে আছেন গার্দিওলা
বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে লিওনেল মেসি
কোচ টুখেলের বাজে কৌশলে ইংল্যান্ডের হার, তবু ‘অনুশোচনা’ নেই তার
ক্রিকেট ইতিহাসের মহানায়ক স্যার গ্যারি সোবার্স আর নেই
ক্রিকেটবিশ্বকে কাঁদিয়ে চলে গেলেন সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স। বার্বাডোসে নিজের বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ক্রিকেটার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
তাকে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে প্রতিভাবান এবং শ্রেষ্ঠ অলরাউন্ডার হিসেবে বিবেচনা করা হয়। স্যার গ্যারি সোবার্স একাধারে যেমন ছিলেন একজন দুর্দান্ত ব্যাটার, তেমনই বল হাতে বাঁহাতি অর্থোডক্স ও রিস্ট স্পিনে প্রতিপক্ষের ব্যাটারদের কুপোকাত করতে পারতেন। শুধু ব্যাটিং বা বোলিংয়েই নয়, ফিল্ডার এবং ক্লোজ-ইন ক্যাচিংয়েও তিনি ছিলেন অনন্য।
১৯৫৪ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৩টি টেস্ট ম্যাচ খেলেন এই কিংবদন্তি। এই দীর্ঘ ক্যারিয়ারে ৫৭.৭৮ গড়ে তিনি রান করেছেন ৮,০৩২। আর বল হাতে ৩৪.০৩
গড়ে শিকার করেছেন ২৩৫টি উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে তার এই অসামান্য অবদানকে সম্মান জানাতে আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কারটি তার নামে নামকরণ করা হয়, যা ‘স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি’ হিসেবে পরিচিত। তার প্রয়াণে ক্রিকেটবিশ্বে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) শ্রদ্ধা জানিয়ে লিখেছে, ‘একটি মহান ইনিংসের সমাপ্তি ঘটল। আমাদের হৃদয়ে স্যার গ্যারফিল্ড সোবার্স থাকবেন আজ এবং চিরকাল।’