সাইফুদ্দিন ও রিশাদের ঝলকে টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৬

সাইফুদ্দিন ও রিশাদের ঝলকে টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৬ |
বুলাওয়েতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়েছে টাইগাররা। মোহাম্মদ সাইফুদ্দিনের শেষ ওভারের রুদ্ররূপ এবং রিশাদ হোসেনের ঘূর্ণি জাদুতে তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। আগামী রোববারের শেষ ম্যাচটি তাই রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে চমৎকার সূচনা এনে দেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ১২০ রান। সাইফ ৪৫ বলে ৫৫ এবং তানজিদ ৪৪ বলে ৫৮ রান করে বিদায় নেওয়ার পর হঠাৎ-ই পথ হারায় দলের ইনিংস। ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়, পারভেজ ইমন ও নুরুল হাসান সোহান দ্রুত ফিরলে ১৪১ রানে ৫ উইকেট

হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেই বিপর্যয় থেকে দলকে উদ্ধার করেন ইয়াসির আলী ও মোহাম্মদ সাইফুদ্দিন। ইয়াসির ১২ বলে অপরাজিত ২২ রান করে এক প্রান্ত আগলে রাখলেও শেষ ওভারে আসল ঝড় তোলেন সাইফুদ্দিন। ব্র্যাড ইভান্সের ওভারের প্রথম চার বলেই ওড়ান চারটি বিশাল ছক্কা। সাইফুদ্দিনের এই ঝোড়ো ব্যাটিংয়ের ওপর ভর করেই ৫ উইকেটে ১৮৬ রানের লড়াকু পুঁজি পায় সফরকারীরা। জিম্বাবুয়ের পেসার ইভান্স ৪ ওভারে ৬৫ রান দিয়ে গড়েন টি-টোয়েন্টিতে তাদের হয়ে সবচেয়ে বেশি রান দেওয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ড। রিচার্ড এনগারাভা নেন দুটি উইকেট। রান তাড়া করতে নেমে রিশাদ ও শেখ মেহেদী হাসানের স্পিনের সামনে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ে। পাওয়ার প্লের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে

ছিটকে যায় তারা। নবম ওভারে তাদের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৪৪। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ১৫২ রানে অলআউট হয় স্বাগতিকরা। দলটির পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন রায়ান বার্ল, অধিনায়ক সিকান্দার রাজার ব্যাট থেকে আসে ২৮ রান। বাংলাদেশের হয়ে ২৬ রান দিয়ে ৪টি উইকেট নেন লেগ-স্পিনার রিশাদ। তার সঙ্গে দারুণ বোলিং করা মেহেদী পান ৩টি উইকেট।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ বছরেও শেষ হয়নি ৮৬% জুলাই মামলার তদন্ত: হয়নি ময়নাতদন্ত, ঢালাও আসামি-মামলা বাণিজ্যে ভজঘট অবস্থা! ক্রিকেট ইতিহাসের মহানায়ক স্যার গ্যারি সোবার্স আর নেই সাইফুদ্দিন ও রিশাদের ঝলকে টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ তাবিজ দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, জামায়াত আমিরকে জুতাপেটার পর পুলিশে সোপর্দ ৭৩ বছরের ইতিহাসে প্রথম মিস ওয়ার্ল্ডের আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তান সিঙ্গাপুরে উগ্র মতাদর্শী দুই নির্মাণ শ্রমিকের ওয়ার্ক পারমিট বাতিল করে বাংলাদশে ফেরত ল্যাব টেস্টে এক প্লেট ফুচকায় মিলেছে ৭ কোটিরও বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়া: ভোক্তা অধিকার আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে সেনাবাহিনী কীভাবে সম্পৃক্ত ছিল, জানালেন রাশেদ খান ঢাকায় তিন মার্কিন এপিডেমিওলজিস্টের নীরব সফর: যার একজন ইউএস আর্মির সদস্য, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার ফিফার সবচেয়ে বড় স্পন্সর অ্যাডিডাসের দুই দলই ফাইনালে, কোণঠাসা নাইকি মেসির ফাইনাল দেখতে ৫ লাখি টিকিটও নিমেষে সাবাড়! ৫ আগস্টের পর মুক্তিযুদ্ধের স্মারক ভাঙার ধারাবাহিকতা: এবার ভাঙল বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্য, জানে না প্রশাসন পৌরসভার ২ কোটি টাকা মূল্যের ৫টি গাড়ি উধাও তিন সংসদ সদস্যসহ মঞ্চ ভেঙে নিচে পড়লেন অর্থমন্ত্রী আমীর খসরু ‘স্বাধীন বেলুচিস্তানে’ ব্যর্থ অভিযান, স্বাধীনতাকামীদের হাতে ৪৫ পাকিস্তানি সেনা নিহত বিশ্বকাপে মাঠের বাইরের তারকা ইয়ামালের ছোট ভাই ফাইনালে কার পক্ষে আছেন গার্দিওলা বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে লিওনেল মেসি বিশ্বকাপের শিরোপা যার হাতে দেখছেন ইংলিশ কিংবদন্তি