এলডিসি উত্তরণে নতুন শঙ্কা, সংকট আরও বাড়তে পারে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জুলাই, ২০২৬

এলডিসি উত্তরণে নতুন শঙ্কা, সংকট আরও বাড়তে পারে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুলাই, ২০২৬ |
২০২৬ সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ নির্ধারিত থাকলেও বর্তমান অর্থনৈতিক ও বৈশ্বিক পরিস্থিতিতে সেই উত্তরণ দেশের জন্য নতুন ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চ মূল্যস্ফীতি, ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি, খেলাপি ঋণের রেকর্ড বৃদ্ধি, বৈদেশিক ঋণ পরিশোধের চাপ এবং আন্তর্জাতিক বাজারের অনিশ্চয়তার মধ্যে এলডিসির বিশেষ বাণিজ্য ও নীতিগত সুবিধা হারালে অর্থনীতির ওপর চাপ আরও বাড়তে পারে। আগামী সপ্তাহে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) বৈঠককে সামনে রেখে প্রতিবেদনটি প্রস্তুত করেছে সরকার। এতে এলডিসি উত্তরণের সময়সীমা আরও তিন বছর পিছিয়ে ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত করার পক্ষে যুক্তি তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যের

সংঘাত দীর্ঘায়িত হলে জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়তে পারে। এতে বাংলাদেশের আমদানি ব্যয় এবং মূল্যস্ফীতির চাপ বাড়বে। একই সময়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের প্রতিযোগী দেশগুলো মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করলে বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা দুর্বল হওয়ার আশঙ্কাও রয়েছে। সরকার আরও আশঙ্কা প্রকাশ করেছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) বাংলাদেশের অতিরিক্ত উৎপাদন সক্ষমতা (ওভারক্যাপাসিটি) নিয়ে তদন্ত করছে। পাশাপাশি শিশুশ্রম ও জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঝুঁকি তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় একক রপ্তানি বাজার। প্রতিবেদনে বলা হয়েছে, এলডিসি হিসেবে বাংলাদেশ বর্তমানে যে আন্তর্জাতিক

সহায়তামূলক সুবিধা (ইন্টারন্যাশনাল সাপোর্ট মেজারস-আইএসএম) পেয়ে আসছে, উত্তরণের পর সেগুলোর বড় অংশ হারাতে হবে। বিশেষ করে তৈরি পোশাক ও ওষুধশিল্পে এসব সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (আঙ্কটাড)ও উত্তরণ-পরবর্তী সময়ে বাংলাদেশের অন্যতম বড় দুর্বলতা হিসেবে এসব সুবিধার ওপর নির্ভরশীলতাকে চিহ্নিত করেছে। অর্থ মন্ত্রণালয়ের মতে, রাজনৈতিক অস্থিরতার কারণে সাম্প্রতিক বছরগুলোতে বিনিয়োগকারীদের আস্থা কমেছে। একই সঙ্গে অগ্রাধিকারমূলক বাজারসুবিধার বিকল্প হিসেবে সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তিগুলো এখনো চূড়ান্ত হয়নি। ফলে উত্তরণের আগে প্রস্তুতির জন্য আরও সময় প্রয়োজন। প্রতিবেদনে দেশের সামষ্টিক অর্থনীতির দুর্বলতার কয়েকটি চিত্রও তুলে ধরা হয়েছে। ২০২১ সালের আগের পাঁচ বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ শতাংশের বেশি থাকলেও পরবর্তী সময়ে তা কমে এসেছে। ২০২২

সাল থেকে মূল্যস্ফীতি ৮ শতাংশের ওপরে রয়েছে এবং ২০২৫ সালে দারিদ্র্য আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। এতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে আমদানি ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমানে মোট আমদানি ব্যয়ের এক-চতুর্থাংশের বেশি ব্যয় হচ্ছে এসব পণ্যের পেছনে। ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে মে সময়ে তেল আমদানিতে ব্যয় বেড়েছে ৭২ শতাংশ এবং সারের ক্ষেত্রে ৪৪ শতাংশ। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপরও চাপ সৃষ্টি হয়েছে। ব্যাংক খাত নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে। এতে বলা হয়েছে, খেলাপি ঋণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোয় ঋণ বিতরণ ও বিনিয়োগের জন্য ব্যাংকিং ব্যবস্থায় কাঠামোগত তারল্যসংকট তৈরি হয়েছে। একই সঙ্গে বৈদেশিক ঋণের সুদ ও কিস্তি

পরিশোধের ব্যয় বাড়তে থাকায় সরকারের আর্থিক সক্ষমতা সংকুচিত হচ্ছে। এর প্রভাব অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সরকারি ব্যয়ের ওপরও পড়তে পারে। রোহিঙ্গা সংকট এবং বৈশ্বিক বাণিজ্য অনিশ্চয়তার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, শুল্ক ও কোটামুক্ত সুবিধা থাকা সত্ত্বেও উচ্চ সুদের হার, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং উৎপাদন ব্যয় বাড়ায় রপ্তানি প্রত্যাশিত হারে বাড়ছে না। অন্যদিকে রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিলম্বিত হওয়ায় সরকারের আর্থিক চাপও বাড়ছে। এসব বাস্তবতা বিবেচনায় সরকারের মূল্যায়ন, অর্থনীতিকে স্থিতিশীল করা এবং টেকসইভাবে এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি সম্পন্ন করতে অন্তত আরও দুই বছর সময় প্রয়োজন। সে কারণেই ২০২৬ সালের পরিবর্তে ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত উত্তরণ পিছিয়ে দেওয়ার পক্ষে আন্তর্জাতিক সমর্থন

চাওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কোচ টুখেলের বাজে কৌশলে ইংল্যান্ডের হার, তবু ‘অনুশোচনা’ নেই তার জুলাই চেতনা আজ কোথায়! আবু সাঈদের ক্যাম্পাসেও শিক্ষার্থী ভর্তি হচ্ছে বিভিন্ন কোটায় আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার বন্যার ৯ম দিনেও জলবন্দি বাঁশখালী: অপরিকল্পিত চিংড়ি ঘের ও অবৈধ বাঁধের বলি হাজারো পরিবার আবু সাঈদের স্মরণসভা ফাঁকা দেখে হতাশ মন্ত্রী: ‘বেরোবি চত্বর পরিপূর্ণ থাকলে আবু সাঈদ কবরে শান্তি পেত’ ফেনীতে যুবলীগ নেতাকে অপহরণের পর মুক্তিপণ আদায় যুবদল ক্যাডারদের পরীক্ষা কেন্দ্রে জুলাই তামাশা? ১৮ তারিখের প্রশ্নপত্র ২ দিন আগে হাতে, সংশোধনের পর এলো ২০২৫ সালের প্রশ্ন বাংলাদেশকে ৫ বছরে শোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার, বৈদেশিক ঋণ নিয়ে আইএমএফের বাড়তি নজর এলডিসি উত্তরণে নতুন শঙ্কা, সংকট আরও বাড়তে পারে ঢাকায় তিন মার্কিন এপিডেমিওলজিস্টের নীরব সফর: যার একজন ইউএস আর্মির সদস্য, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন জুলাইর ‘শহীদ’ বহাল তবিয়তে কাজ করেন সৌদিতে, বাদী উধাও! আসামি শেখ হাসিনাসহ অসংখ্য নিরীহ মানুষ স্বরাষ্ট্রমন্ত্রী: অল্প কিছু শিক্ষার্থীর এই আন্দোলনকে সরকার কোনো গুরুত্ব দিচ্ছে না গোপালগঞ্জ গণহত্যা দিবস উপলক্ষে ফেনীতে আওয়ামী লীগের মিছিল গোপালগঞ্জ গণহত্যা দিবস: আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শোক ও শ্রদ্ধা শিক্ষামন্ত্রী মিলনের নির্দেশে পোস্ট ও ভিডিও ব্লক: বিটিআরসি কর্মকর্তার অভিযোগে তোলপাড় “শেখ হাসিনা ভারতে প্রধানমন্ত্রী হিসেবে সম্মানিত অতিথি, প্রত্যার্পণযোগ্য বন্দি নন”: ভারতের অবস্থান সুস্পষ্ট এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস বন্যা নিয়ে ৯ জেলায় আগাম সতর্কবার্তা হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু