হ্যারি কেইনও পারলেন না পরীমনির বিয়ে ঠেকাতে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৬

হ্যারি কেইনও পারলেন না পরীমনির বিয়ে ঠেকাতে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৬ |
বিশ্বকাপের সেমিফাইনাল আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভক্তদের চমকে দিলেন এ অভিনেত্রী। প্রিয় দল আর্জেন্টিনাকে ঘিরে মজার ছলে দেওয়া একটি ঘোষণা মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। বুধবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পরীমনি লিখেছেন, ‘হ্যারি কেইন, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!’ এর আগে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করার ঘোষণা দিয়েছিলেন পরীমনি। সামাজিক মাধ্যমে তিনি লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’ সেমিফাইনালে ইংল্যান্ডকে ২–১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ফলে পরীমনির সেই মজার ঘোষণাকে ঘিরে ভক্তদের আগ্রহও এখন আরও বেড়েছে। এবার ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। পরীমনির ব্যক্তিজীবনে

এর আগেও একাধিক বিয়ের খবর প্রকাশ্যে এসেছে। এর মধ্যে অভিনেতা শরীফুল রাজের সঙ্গে পরীমনির বিয়ে ও পরবর্তী বিচ্ছেদের বিষয়টি সবচেয়ে প্রকাশ্য। ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেছিলেন তারা। ২০২২ সালের জানুয়ারিতে সেই খবর প্রকাশ্যে আসে। পরে তাদের সংসারে পুত্রসন্তানও আসে। ২০২৩ সালে তাদের বিচ্ছেদ হয়। হ্যারি কেইন ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও দলের অন্যতম প্রধান স্ট্রাইকার। সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ইংল্যান্ডের হারের পর তাকে উদ্দেশ করেই পরীমনির এই মজার মন্তব্য।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস বন্যা নিয়ে ৯ জেলায় আগাম সতর্কবার্তা হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু আলজেরিয়ায় এতিমখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু দুবাইয়ের ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা পেতে যা লাগবে ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্হি কোরেতস্কি সৌদিতে বাংলাদেশি দুই ভাই নিহত রাতে কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিধিনিষেধ আনছে যুক্তরাজ্য হ্যারি কেইনও পারলেন না পরীমনির বিয়ে ঠেকাতে আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল মেসি সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়: হ্যারি কেইন সাদিক কায়েমের তীব্র সমালোচনা রাশেদ খাঁনের বিশ্বকাপ জিতবে কারা, জানালো সুপারকম্পিউটার অপ্টা মেটলাইফ স্টেডিয়ামেই আর্জেন্টিনার জার্সিতে আর না খেলার ঘোষণা দিয়েছিলেন মেসি সেমিতে গোল না করেও গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি বিশ্বকাপ ফাইনালের আগে ধোঁয়ার চাদরে উত্তর আমেরিকা! আবার বিয়ে করছেন পরীমনি! নতুন ভোটার হওয়ার সময়সীমা নির্ধারণ করলো ইসি পবিত্র আখেরি চাহার সোম্বা আগামী ১২ আগস্ট