আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ July, ২০২৬

আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ July, ২০২৬ |
ফুটবলপ্রেমীদের কাছে আর্জেন্টিনা বরাবরই এক আবেগের নাম। শুধু সাধারণ সমর্থকরাই নন, শোবিজ অঙ্গনের তারকারাও এই উন্মাদনায় নিজেদের সম্পৃক্ত রাখেন। সম্প্রতি জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কেয়া পায়েলের একটি ছোট্ট ফেসবুক পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সেখানে তিনি আর্জেন্টিনা দলের প্রতি নিজের ভালোবাসা ও মুগ্ধতার কথা প্রকাশ করেছেন। গত রাতে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে আর্জেন্টিনা জেতার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে কেয়া পায়েল লেখেন, ‘Argentina তুমি একটা বিউটি’। সংক্ষিপ্ত এই বার্তাটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়ে। পোস্টটিতে অসংখ্য লাইক ও মন্তব্য জমা পড়ছে। কেয়া পায়েলের ভক্তদের পাশাপাশি আর্জেন্টিনার সমর্থকরাও মন্তব্যের মাধ্যমে দলটির প্রতি নিজেদের ভালোবাসা প্রকাশ করছেন। অনেকেই অভিনেত্রীকে আর্জেন্টিনার নীল-সাদা

জার্সির একজন সমর্থক হিসেবে স্বাগত জানিয়েছেন। বর্তমানে কেয়া পায়েল দেশের ছোট পর্দার পরিচিত ও ব্যস্ত অভিনেত্রীদের একজন। বিভিন্ন উৎসব ও বিশেষ আয়োজনে নির্মিত নাটকে তাকে নিয়মিত দেখা যায়। অভিনয়ের ব্যস্ততার মধ্যেও ফুটবলের প্রতি তার এই ভালোবাসা ভক্তদের মাঝে নতুন করে সাড়া ফেলেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ ২০২৩ সালে কৌশলগত অংশীদারত্ব ও অঙ্গীকার, ২০২৬ সালে বিনিয়োগে আগ্রহ ও সহযোগিতাঃ জাপান-বাংলাদেশ সম্পর্কের ধারাবাহিকতা ২৩’এর বৈঠকে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অনুরোধ, ২৬’এ বাংলাদেশে পাঁচ বছরে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ জাপানের ইউনূসের জাপান সফরের ১৭ মাসঃ পাঁচ বছরে জাপানে ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর চুক্তির অগ্রগতি কতোটা? ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয় মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা দারিদ্র নির্মূলে বিশ্বজুড়ে রোল মডেল বাংলাদেশ এখন খাদের দ্বারপ্রান্তে এখনই ১৮৩৭ টাকার সিলিন্ডার কিনছে ভোক্তারা ২৫০০-তে, নতুন প্রস্তাবে দাম ছাড়াতে পারে ৪ হাজার সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার ছাত্রীকে ধর্ষণচেষ্টা হুজুরের, মাদ্রাসা ভাঙচুর করে আগুন দিলেন এলাকাবাসী নিষেধাজ্ঞা উপেক্ষা করে মনপুরায় রাজনৈতিক প্রভাবে মা ইলিশ শিকারের মহোৎসব টেকনাফে পাহাড়ে ৩ দিন নির্যাতন: ৪ লাখ টাকা মুক্তিপণে বাড়ি ফিরলেন যুবক পটিয়ায় ছিনতাই হওয়া ২৮৪ বস্তা চিনি চকরিয়া থেকে উদ্ধার স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম বিশ্বের শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩