যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৬

যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৬ |
ইসমাইল এলফাত মাঠে থাকা মানেই যেন লিওনেল মেসির দলের জয় নিশ্চিত! ফুটবলপ্রেমীদের কাছে মেজর লিগ সকারের (এমএলএস) পরিচিত মুখ হলেও, আর্জেন্টিনার জার্সিতেও মেসির জন্য তিনি এক পরম পয়া নাম। পরিসংখ্যানের পাতা উল্টালে দেখা যায়, ক্লাব কিংবা আন্তর্জাতিক ফুটবল—বাঁশি মুখে এলফাত যে ম্যাচগুলোতে দায়িত্ব পালন করেছেন, তার একটিতেও হারের মুখ দেখতে হয়নি আর্জেন্টাইন খুদে জাদুকরকে। বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনালে বুধবার ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে রেফারি হিসেবে এলফাতের নাম ঘোষণার পর থেকেই শুরু হয়েছে তোলপাড়। ফিফার এই সিদ্ধান্তে ইংলিশ সমর্থকদের মনে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও অসন্তোষ। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের তো সরাসরি দাবি—মেসিকে আরও একটি বিশ্বকাপ ট্রফি জেতানোর পথ সুগম করতেই

নাকি বেছে বেছে এই পয়া রেফারিকে নিয়োগ দেওয়া হয়েছে! মরক্কোয় জন্ম নেওয়া মার্কিন নাগরিক ইসমাইল এলফাত ইংল্যান্ড-আর্জেন্টিনা দ্বৈরথটি পরিচালনা করবেন। মাঠের সহকারী রেফারি হিসেবে তার সঙ্গে থাকবেন আরও দুই আমেরিকান কোরি পারকার ও কাইল অ্যাটকিনস। ইতিমধ্যেই বেশ কয়েকটি অনলাইন সংবাদমাধ্যম পরিসংখ্যান ঘেঁটে দেখিয়েছে, এলফাত যেকোনো ভূমিকায় মাঠে থাকা ম্যাচগুলোতে মেসির দল শতভাগ সফল। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এমন পাঁচটি ম্যাচের সবকটিতেই শেষ হাসি হেসেছেন মেসি। স্মৃতির পাতায় একটু পেছনে তাকালে দেখা যাবে, আলবিসেলেস্তেদের আকাশী-সাদা জার্সিতে মেসির ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্যের রাতেও জড়িয়ে ছিল এলফাতের নাম। ২০২২ সালে কাতারের সেই রোমাঞ্চকর বিশ্বকাপ ফাইনালের রাতে ফ্রান্সের বিপক্ষে ৩-৩ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে আর্জেন্টিনার নাটকীয়

জয়ের ম্যাচে চতুর্থ অফিশিয়াল ছিলেন এই এলফাতই। কাছ থেকে মেসির মহাকাব্যিক সেই বিশ্বজয়ের সাক্ষী ছিলেন তিনি। এরপরের বছরই মেসি পাড়ি জমান যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। আমেরিকার ঘরোয়া ফুটবলেও মেসির ‘লাকি চার্ম’ হয়ে আসেন তিনি। দুইবার এমএলএস-এর বর্ষসেরা রেফারির পুরস্কার জেতা এই রেফারি ২০২৩ সালের লিগস কাপের ফাইনালে মূল রেফারির দায়িত্ব পালন করেছিলেন। সেবার ন্যাশভিল এসসি-কে টাইব্রেকারে হারিয়ে ইন্টার মায়ামির ইতিহাসের প্রথম ট্রফিটি উঁচিয়ে ধরেছিলেন মেসি। চলতি বিশ্বকাপেও রেফারি হিসেবে বেশ ব্যস্ত সময় পার করছেন এলফাত। গ্রুপ পর্বে জাপান বনাম নেদারল্যান্ডস এবং স্পেন বনাম উরুগুয়ে ম্যাচের দায়িত্ব সামলেছেন সফলভাবে। এছাড়া শেষ ষোলোতে ব্রাজিলের বিপক্ষে নরওয়ের সেই অবিশ্বাস্য জয়ের ম্যাচটিতেও বাঁশি ছিল তার হাতেই। বৃহস্পতিবার

বাংলাদেশ সময় রাত ১টায় ফাইনালে ওঠার এই জমজমাট লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি। এই ম্যাচের জয়ী দল আগামী সোমবার নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে শিরোপার চূড়ান্ত মঞ্চে মুখোমুখি হবে স্পেনের (ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সোমবার রাত ১টায়)।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ” আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল