বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ July, ২০২৬

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ July, ২০২৬ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানি বন্দরগুলোতে পুনরায় নৌ অবরোধ আরোপ এবং এর জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে তেহরানের পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বৃদ্ধি পেয়েছে। বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি শূন্য দশমিক সাত শতাংশ বা ৫৮ সেন্ট বেড়ে ৮৫ দশমিক ৩১ ডলারে উন্নীত হয়েছে। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই তেলের দামও শূন্য দশমিক চার শতাংশ বা ৩৫ সেন্ট বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ৭৯ দশমিক ৬৯ ডলারে দাঁড়িয়েছে। এর আগে গত মঙ্গলবার হরমুজ প্রণালীতে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় তেলের দাম দুই শতাংশ বেড়ে এক

মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। জ্বালানি বাজার বিশেষজ্ঞরা জানিয়েছেন যে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয়, তার ওপরই তেলের ভবিষ্যৎ দাম নির্ভর করছে। বিশ্ববাজারে তেলের পর্যাপ্ত জোগান থাকলেও হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সংঘাত আরও বাড়লে কিংবা ইরানি তেল রপ্তানির ওপর নতুন কোনো কঠোর নিষেধাজ্ঞা এলে তা বাজারকে দ্রুত সংকুচিত করে তুলবে। উল্লেখ্য যে বর্তমান মার্কিন-ইসরায়েল ও ইরান যুদ্ধ শুরু হওয়ার আগে বিশ্বের মোট উৎপাদিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত হতো। সূত্র: রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এমপিওভুক্ত শিক্ষকদের বেতনকাঠামোয় আদেশ জারিতে অর্থ বিভাগকে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর শনাক্ত, বাড়িতে তালা গুমের অভিযোগ আবাসন ব্যবসায়ীর, অস্ত্র ব্যবসার তথ্য ডিবি পুলিশের গুমের অভিযোগ আবাসন ব্যবসায়ীর, অস্ত্র ব্যবসার তথ্য ডিবি পুলিশের ইসরায়েলে নতুন সরকার গঠনের তোড়জোড়, আজ আইনপ্রণেতাদের শপথ আতশবাজিতে রোগ সারে বলে দাবি পশ্চিমবঙ্গ বিজেপি নেত্রীর শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, একটিতে মৃত্যুদণ্ড ৯ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকের অর্থ ফেরাতে ২৭০০ কোটি টাকা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক মুনাফা কমায় লভ্যাংশ কমল যমুনা অয়েলের কারাগারে চরম নিপীড়নের পর জামিন: মুক্তির দিনই মারা গেলেন আওয়ামী লীগ নেতা রনজিত ঘোষ প্রত্যর্পণ চুক্তি কেন শেখ হাসিনার ক্ষেত্রে অপ্রযোজ্য? প্রতিরক্ষা খাতের প্রযুক্তিপ্রতিষ্ঠান ডুবোটেকের নতুন চেয়ারম্যান সাফিউস সামি দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের টেস্ট দলে নতুন মুখ মাহফিজুল রবিন ১০ নভেম্বরের ধর্মঘটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সমর্থন, উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অগ্রণী ব্যাংকে জমা রাখা ৩০ কোটি টাকা উধাও বিশ্লেষণ || নিজ দেশে ফেরার অধিকার: শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রশ্নে আইন ও নজির কী বলে? চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে পিটিয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা সার পায় না কৃষক, মিয়ানমারে পাচার হচ্ছে দেদারসে: চক্রে যুক্ত বিএনপি-ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩ ওয়েস্ট ইন্ডিজের কাছে ঘরের মাঠে সিরিজ হারল বাংলাদেশ