ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৬

ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৬ |
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, সীমান্ত দিয়ে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মাদক দেশে প্রবেশ করছে। সম্প্রতি উপজেলার শ্যামকুড় ইউনিয়নের তালশার গ্রামে অভিযান চালিয়ে একটি পরিবারের চার সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে তালশার গ্রামের মজিবর রহমানের ছেলে ইসরাফিল হোসেনের (৪৬) বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ইসরাফিলের দুই ছেলেসহ মোট চারজনকে আটক করা হয়। অভিযানে ১৪৪ বোতল স্কাফ সিরাপ এবং ৫০০ পিস ভারতীয় ইনজেকশন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মহেশপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযান পরিচালনাকারী এসআই হান্নান জানান, প্রাথমিক তদন্তে আটক ব্যক্তিদের সবাই একই পরিবারের সদস্য এবং

তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে মহেশপুর ৫৮ বিজিবির তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২ হাজার ৬৮৫ বোতল মদ, ৩৫০ বোতল ফেনসিডিল, ২৭ দশমিক ৪০২ কেজি গাঁজা, ৩৩৬ পিস ইয়াবা, ৭ হাজার ৫৫ বোতল সিরাপ, ২০ হাজার ৩৩১ পিস ভায়াগ্রা ট্যাবলেট এবং প্রায় ১ লাখ ২৫ হাজার ৬০০ পিস বিভিন্ন ধরনের ভারতীয় ওষুধ। তবে সংশ্লিষ্টদের মতে, উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রকৃত চিত্রের একটি অংশমাত্র। সীমান্ত দিয়ে আরও বড় বড় চালান দেশের অভ্যন্তরে প্রবেশ

করছে, যা সব সময় আটক করা সম্ভব হচ্ছে না। ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নিয়মিত অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন