সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৬

সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৬ |
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের ম্যাচ কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে ফিফা। এই ম্যাচের দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ রেফারি ইসমায়েল এলফাত। বুধবার (১৫ জুলাই) আটলান্টার মার্সিডিজ-বেন্‌জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে এলফাতকে সহায়তা করবেন তারই স্বদেশি সহকারী রেফারি কোরি পার্কার ও কাইল অ্যাটকিনস। চতুর্থ রেফারির দায়িত্বে থাকবেন ইতালির মাউরিজিও মারিয়ানি। ৪৪ বছর বয়সি এলফাত এবারের বিশ্বকাপে ইতোমধ্যে তিনটি ম্যাচ পরিচালনা করেছেন। গ্রুপ পর্বে নেদারল্যান্ডস–জাপান ও উরুগুয়ে–স্পেন ম্যাচে দায়িত্ব পালনের পর শেষ ষোলোয় ব্রাজিল–নরওয়ে ম্যাচেও বাঁশি ছিল তার হাতে। ওই ম্যাচে নরওয়ে ২-১ গোলে ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেয়। মরক্কোয় জন্ম নেয়া এলফাত ২০০১ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বর্তমানে টেক্সাসে বসবাসকারী এই রেফারি ২০১২ সাল

থেকে মেজর লিগ সকারে (এমএলএস) ম্যাচ পরিচালনা করছেন। ২০১৬ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় অন্তর্ভুক্ত হন তিনি। ২০২২ কাতার বিশ্বকাপে অভিষেক হয় এলফাতের। সেই আসরের আর্জেন্টিনা–ফ্রান্স ফাইনালে তিনি চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া এমএলএস কাপ ফাইনাল ও কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালের মতো বড় ম্যাচ পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে তার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু