ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে?
সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি
আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স
সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা
বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু
বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি!
বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার!
বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর স্বাভাবিকভাবেই মন খারাপ ব্রাজিলিয়ান তারকা নেইমারের। হতাশা কাটিয়ে কিছুটা স্বস্তি খুঁজতেই এবার তাকে দেখা গেল যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের এক রাজকীয় ক্যাসিনোয়। সেখানে তিনি অংশ নেন বিশ্বখ্যাত পোকার প্রতিযোগিতা ওয়ার্ল্ড সিরিজ অব পোকার (ডব্লিউএসওপি)-এ।
তবে এই আসরেও খুব বেশি দূর এগোতে পারেননি ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। ১০ হাজার মার্কিন ডলার বাই-ইনের মেইন ইভেন্ট থেকেই বিদায় নিতে হয়েছে তাকে। এক্সের এক ভিডিওতেও দেখা গেছে নেইমারকে।
ফক্স স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, পোকার খেলায় নেইমার নতুন নন। ২০২৫ সালে একই টুর্নামেন্টে তিনি ফাইনাল টেবিল পর্যন্ত খেলেছিলেন। সুযোগ পেলে অনলাইনেও পোকার খেলেন ব্রাজিলিয়ান এই ফুটবল তারকা।
বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের প্রায় এক সপ্তাহের
মধ্যেই নেইমারের পোকার খেলায় অংশ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। নেইমারের অংশগ্রহণের ভিডিও প্রকাশ করে আয়োজকরা লিখেছে, ‘ওয়ার্ল্ড সিরিজ অব পোকার ২০২৬-এ স্বাগতম, নেইমার।’ তারা আরও জানায়, বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের প্রায় এক সপ্তাহ পর ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার ১০ হাজার মার্কিন ডলারের সিক্স-ম্যাক্স টুর্নামেন্টে অংশ নিয়েছেন।